ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

উজ্জ্বল নক্ষত্র বেটেলজাস কেন সুপারনোভায় পরিণত হচ্ছে?

প্রতিনিধির নাম :

পৃথিবী থেকে দেখা যায় এমন উজ্জ্বলতম নক্ষত্রগুলোর একটি বেটেলজাস। তবে বেটেলজাসের উজ্জ্বলতা আগের চেয়ে অনেক কমে গেছে। ধারণা করা হচ্ছে, সময়ের চেয়ে অনেক আগেই এটি বিস্ফোরিত হয়ে সুপারনোভায় পরিণত হবে। বিজ্ঞানীরা মনে করতেন—এটি ধীরে ধীরে বিস্ফোরিত হবে। কিন্তু সাম্প্রতিক সময়ে বেটেলজাসের কিছু পরিবর্তন দেখে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে, এটি নির্দিষ্ট সময়ের অনেক আগেই বিস্ফোরিত হতে যাচ্ছে। বেটেলজাস পৃথিবী থেকে ৭০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। অতি দ্রুত সময় বলা হলেও সেটি হতে পারে এক লাখ বছরের কাছাকাছি কোনো সময়। বিজ্ঞানীরা কেন ধারণা করছেন যে বেটেলজাস বিস্ফোরিত হবে?

বেটেলজাসকে এরই মধ্যে ‘ধ্বংসের মুখে থাকা নক্ষত্র’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে; যার বিস্ফোরণ এখন সময়ের ব্যাপারমাত্র। সূর্যের বয়স যেখানে সাড়ে চার বিলিয়ন বছর; সেখানে বেটেলজাসের বয়স মাত্র ৮০ লাখ থেকে এক কোটি বছর। কিন্তু এটি এর পারমাণবিক জ্বালানি অতি দ্রুত মাত্রায় ব্যয় করে ফেলছে। এটি হচ্ছে একটি লাল সুপার জায়ান্ট তারা, যার আয়ু প্রায় শেষের পথে কিন্তু এর আকার যথেষ্ট প্রসারিত হয়েছে। ২০১৭ সালে চিলিতে স্থাপিত আলমা পর্যবেক্ষণ টেলিস্কোপে সর্বোচ্চ রেজ্যুলেশন ব্যবহার করে বেটেলজাসের তোলা ছবি দেখে বিজ্ঞানীদের সেই ধারণা আরো প্রকট হয়েছে।

নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড্যানিয়েল ব্রাউন বলেন, এর সম্পর্কে যা জানা যায় তা হচ্ছে এটির সুপারনোভায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর বর্তমান অবস্থা থেকে এটা বোঝা যায় যে, জ্যোতির্বিজ্ঞানের সময়ের হিসাবে এটি যে কোনো সময় ঘটতে পারে।

গত কয়েক মাসে জ্যোতির্বিদরা লক্ষ্য করেছেন, বেটেলজাস ধীরে ধীরে অনুজ্জ্বল তারায় পরিণত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভিলানোভা ইউনিভার্সিটির গবেষকরা গত ডিসেম্বরে দাবি করেছেন, তারাটি ৫০ বছর ধরে পর্যবেক্ষণে দেখা গেছে এই সময়ের মধ্যে সবচেয়ে অনুজ্জ্বল পর্যায়ে পৌঁছেছে। উল্লেখযোগ্য হারে উজ্জ্বলতা হারানো থেকে ধারণা করা হচ্ছে যে, এই রেড জায়ান্টটি ‘বিস্ফোরিত হতে যাচ্ছে।’

বিজ্ঞানীরা তাত্ত্বিকভাবে বলেছেন যে, এত বেশি মাত্রায় উজ্জ্বলতা হারানোর মানে হচ্ছে যে, বেটেলজাসের সময় ফুরিয়ে এসেছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ এবং বেটেলজাসের গবেষক সারাফিনা ন্যান্স বলেন, আয়ুষ্কাল শেষ হয়ে আসলে বিশালাকার নক্ষত্রও তাদের ব্যাপক হারে ভরশূন্য হয়ে পড়ে।

তাত্ত্বিকভাবে বলা যায়, সুপারনোভায় পরিণত হওয়ার আগে নক্ষত্রটি থেকে ছড়িয়ে পড়া ধুলা মৃতপ্রায় নক্ষত্রটিকে আবৃত করে এটিকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলতে পারে, যার কারণে এটি আমাদের দৃষ্টিসীমা থেকে হারিয়ে যেতে পারে। বিজ্ঞানীরা বলছেন, আশার কথা বেটেলজাস সুপারনোভা পৃথিবীর জীববৈচিত্র্যে জন্য কোনো হুমকির কারণ হবে না।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
২০ বার পঠিত হয়েছে