ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন Logo প্রথম সেশন বাংলাদেশের Logo কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত Logo দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল Logo নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার Logo পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আমিরাত ও জাহাজে হামলা ‘অযৌক্তিক’: ইরানকে মাখোঁ Logo যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভোট শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি

এবারের ইজতেমায় অংশ নিচ্ছেন না মাওলানা সাদ

প্রতিনিধির নাম :

ঢাকায় এসে বিক্ষোভের মুখে পড়া দিল্লির নিজামুদ্দিন মারকাজের জিম্মাদার মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি এবারের বিশ্ব ইজতেমায় অংশ নিচ্ছেন না।

বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ তথ্য জানান।

এর আগে, মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি যাতে বিশ্ব ইজতেমায় অংশ নিতে না পারেন সেজন্য তাবলিগ জামাতের একটি অংশ বুধবার সকাল থেকে বিমানবন্দরের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এবং বিমানবন্দর থেকে সিভিল এভিয়েশন হেড কোয়াটার্স গেট দিয়ে বের হওয়া সকল যানবাহনে তারা তল্লাশি চালান। এমনকি তল্লাশি চালানো হয় অ্যাম্বুলেন্সও। তবে তাদের নজর এড়িয়ে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে মাওলানা সাদ তাবলিগের কাকরাইল শুরা কার্যালয়ে পৌঁছান।

এদিন, বিক্ষোভের আয়োজক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা সরকারের সঙ্গে কথা বলে যাচ্ছি। তারপরও যদি দাবি না মানা হয়, তাহলে আগামী ২০ তারিখ পর্যন্ত লাগাতার অবরোধ কর্মসূচির ঘোষণা করা হবে।

উল্লেখ্য, বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যের কারণে বাংলাদেশসহ সারা বিশ্বের অন্যতম আলেমগণ মাওলানা সাদ কান্ধলভীকে তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমায় না আসার আহ্বান জানায়। শান্তি ও নিরাপত্তার স্বার্থে গত ৭ জানুয়ারি যাত্রবাড়ীতে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ায় অনুষ্ঠিত তাবলিগের শুরা সদস্য ও আলেমদের বৈঠকে এবারের ইজতেমায় মাওলানা সাদের না আসার সিদ্ধান্ত হয়। এর পরিবর্তে বৈঠকের ফয়সাল নিজামুদ্দিনের দুই পক্ষের প্রতিনিধিদের আসার সিদ্ধান্ত দেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮
৮ বার পঠিত হয়েছে