1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীরে জিংকের ঘাটতি পূরণে করণীয় ইরাকের আকাশে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব

এল সালভাদরের জালে ব্রাজিলের গোল উৎসব

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮

গোটা ম্যাচে আলো ছড়ালেন নেইমার। নিজে গোল করলেন, সতীর্থদের দিয়ে করালেন। বলা বাহুল্য, তাতে এল সালভাদরকে উড়িয়ে দিল ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে প্রতিপক্ষকে ৫-০ গোলে হারিয়েছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।বাংলাদেশ সময় বুধবার সকালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে দুর্দান্ত শুরু করে ব্রাজিল। ৪ মিনিটে সফল স্পট কিকে দলকে লিড এনে দেন নেইমার। ডি-বক্সে রিশার্লিসন ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সাম্বার দেশ। ব্যবধান বাড়তেও সময় লাগেনি। ১৬ মিনিটে ফের নেইমার-রিশার্লিসন যুগলবন্দি। অধিনায়কের পাস ধরে দুর্দান্ত বাঁকানো শটে বল জালে জড়ান রিশার্লিসন। এ নিয়ে অভিষেকেই গোল পেলেন তিনি।এর পর একের পর এক আক্রমণে এল সালভাদরকে কোণঠাসা করে ফেলে ব্রাজিল। আবারও গোল পেয়ে যান সেলেকাওরা। ৩০ মিনিটে প্রতি আক্রমণ থেকে গোল করেন ফিলিপে কুতিনহো। তাতেও ছিল নেইমারের ছোঁয়া। পরে আক্রমণ অব্যাহত থাকলেও আর গোল পাননি সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।দ্বিতীয়ার্ধেও একই রূপে ব্রাজিল। আবারও জাল খুঁজে নেন রিশার্লিসন। ৫০ মিনিটে কুতিনহোর পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। এ নিয়ে অভিষেকেই জোড়া গোল করলেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড।বাকি সময়েও আক্রমণের জোয়ার বইয়ে দেয় ব্রাজিল। একের পর এক আক্রমণে এল সালভাদরকে ব্যতিব্যস্ত রাখেন নেইমার-রিশার্লিসন ও কুতিনহোরা। তবে গোলমুখ খুলছিল না। অবশেষে ইনজুরি টাইমের অন্তিম মুহূর্তে নেইমারের কর্নার থেকে হেডে নিশানাভেদ করেন মার্কিনিহোস। এতে ৫-০ গোলের জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়েন তিতের শিষ্যরা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews