ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ফটিকছড়ির নাজিরহাট ভূমি কার্যালয়ে ঘুষ-হয়রানির অভিযোগ Logo পাহারাদার থেকে কোটিপতি! রামু সাব-রেজিস্ট্রি অফিসের নৈশপ্রহরী তোফাইলের অদৃশ্য সাম্রাজ্য Logo উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার Logo ফুটবল মাঠে মৃত্যুর মিছিল, সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ১৫ Logo নিকার সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে বিজিবির ছয় প্লাটুন Logo পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযানে আটক ৬ Logo সানা থেকে রিয়াদ, মরুভূমি পেরিয়ে ইয়েমেনিদের অনিশ্চিত যাত্রা Logo ডিজিটাল প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোকে রাষ্ট্রপতি Logo শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান

কাতালান পার্লামেন্ট স্পেনের নিষেধাজ্ঞা উপেক্ষা করবে

প্রতিনিধির নাম :

আন্তর্জাতিক: স্পেনের আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সোমবার স্বাধীনত ঘোষণা নিয়ে পার্লামেন্ট অধিবেশন করবে কাতালুনিয়ার পার্লামেন্ট। আঞ্চলিক সরকারের এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
এতে করে স্পেনে কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ রাজনৈতিক সংকট আরও ঘণীর্ভত হওয়ারই আভাস পাওয়া যাচ্ছে।
বিবিসি বেতারকে শুক্রবার কাতালান সরকারের পররাষ্ট্র বিষয়ক প্রধান রাউল রোমেভা বলেন, “পার্লামেন্ট আলোচনা করবে, অধিবেশন করবে। বিতর্ক হবে। এটি গুরুত্বপূর্ণ।”
কাতালান পার্লামেন্টে স্বাধীনতা ঘোষণার উদ্যোগ নিতে সোমবার আয়োজিত ওই র্পার্লমেন্ট অধিবেশনের ওপর স্পেনের সাংবিধানিক আদালতের স্থগিতাদেশের পর স্বাধীনতাপন্থি কাতালুনিয়া আঞ্চলিক সরকার এই প্রথম স্পষ্ট প্রতিক্রিয়া জানাল।
স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয় কাতালুনিয়ার আরও স্বায়ত্ত্বশাসন নিয়ে চুক্তির দ্বার খোলার মধ্য দিয়ে একটি সমাধান খোঁজার জন্য সব রাজনৈতিক দলকে আলোচনার প্রস্তাব দিয়েছেন। তবে তিনি কাতালুনিয়ার স্বাধীনতা এবং সংকট সমাধানে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান নাকচ করেছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭
৭৩ বার পঠিত হয়েছে