1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

খড়কুটোর মতো খুলনাকে উড়িয়ে দিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

জীবন নিউজ চট্টগ্রাম: টুর্নামেন্টের অন্যতম সেরা দুটি দল যখন মুখোমুখি হয়, টান টান উত্তেজনার প্রত্যাশায় থাকেন দর্শকরা। কিন্তু বিপিএলের চট্টগ্রাম পর্বে মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে উত্তেজনার নামগন্ধও খুঁজে পাওয়া গেল না।

নিদারুণ একপেশে ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা খুলনা টাইটানসকে (১১১/১০) খড়কুটোর মতো উড়িয়ে দিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স (১১২/১)। নয় উইকেটের বিশাল জয়ে ঢাকাকে টপকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ওঠে গেল কুমিল্লা।

আট ম্যাচে ছয় জয়ে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও খুলনা খেলে ফেলেছে ১০ ম্যাচ। ব্যাটে-বলে কুমিল্লার উজ্জীবিত পারফরম্যান্সের কোনো জবাব জানা ছিল না খুলনার।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই পথ হারানো খুলনা চার বল বাকি থাকতেই গুটিয়ে যায় ১১১ রানে। সর্বোচ্চ ২৪ রান আসে আরিফুল হকের ব্যাট থেকে। খুলনার সর্বনাশটা করেছেন শোয়েব মালিক এবং আল-আমিন হোসেন। দু’জনই নিয়েছেন সমান তিনটি করে উইকেট।

জবাবে অধিনায়ক তামিম ইকবালের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১৩.৫ ওভারে এক উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা। ৪২ বলে ১২ চারে ৬৪ রানে অপরাজিত থাকেন তামিম। অন্যপ্রান্তে ইমরুল কায়েস অপরাজিত ছিলেন ২২ রানে। তামিমের সঙ্গে ৬৪ রানের উদ্বোধনী জুটি গড়া লিটন দাস আউট হন ২০ বলে ২১ রান করে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews