ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গোপালগঞ্জে মধুমতি নদীতে ডুবে শিশুর মৃত্যু Logo যুদ্ধ অবসানে চুক্তি চূড়ান্তের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান Logo কোরবানির চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম বাণিজ্য মন্ত্রণালয়ের Logo বায়তুল মুকাররমে ঈদুল আযহায় ৫টি জামাত: ইমাম ও মুকাব্বিরের তালিকা প্রকাশ Logo স্কুল ফিডিংয়ে গাফিলতি বরদাস্ত করা হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী Logo উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী Logo ইসরাইলি বিমান হামলায় লেবাননে নিহত ১০ Logo কলম্বিয়ায় ২ আদিবাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭, আহত শতাধিক Logo মোবাইল খাতে কর সংস্কারে ২০৩৪ সালের মধ্যে অতিরিক্ত ২ বিলিয়ন ডলার রাজস্বের সম্ভাবনা

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিনিধির নাম :

গাজীপুরের শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বুধবার উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর ও শ্রীপুর পৌরসভার মাওনায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গোসিংগা ইউনিয়নের গুচ্ছগ্রামের মৃত রমিজ উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন এবং বরিশাল সদর উপজেলার চানপাড়া গ্রামের মাহবুব হোসেনের ছেলে রাজিব সিকদার মোহন।

শ্রীপুর থানার এসআই কায়সার আহমেদ জানান, শ্রীপুর গোসিংগা সড়কের কর্ণপুর বড়দিঘি এলাকায় সড়ক পারাপারের সময় একটি অটোরিকশা চাপা দিলে ঘটনাস্থলেই হাজেরা খাতুন মারা যান।

কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে মাওনা হাইওয়ে থানার এসআই হমায়ুন কবির জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়ালসেতুর প্রবেশমুখে মহাসড়ক পার হওয়ার সময় রাজিব পরিবহনের একটি বাস রাজিব শিকদার মোহনকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নিহতের লাশ মাওনা হাইওয়ে থানায় রেখে স্বজনদের সংবাদ দেয়া হয়েছে। গাড়ি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ জুলাই ২০১৮
৮ বার পঠিত হয়েছে