ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের Logo যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণায় কমেছে তেলের দাম Logo সাতক্ষীরায় বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ Logo যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি শান্তির পথে ঐতিহাসিক পদক্ষেপ : পাকিস্তানের প্রধানমন্ত্রী Logo ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্প Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত Logo বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হিমশিম খাচ্ছে ইন্দোনেশিয়া Logo অস্ট্রেলিয়াকে ২৭৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ Logo যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল Logo গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী

গৃহবধূর চুল-ভ্রু কেটে সিগারেটের ছেঁকা

প্রতিনিধির নাম :

নরসিংদীর রায়পুরায় সুমী (২২) নামে এক গৃহবধূর মাথার চুল ও ভ্রু কেটে দিয়ে শরীরে সিগারেটের ছেঁকা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। মামলায় স্বামী কবির মিয়াসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।

সুমী পলাশতলী ইউনিয়নের শাহর খোলা গ্রামের ব্যবসায়ী বাহার উদ্দিনের মেয়ে। শনিবার উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়।

রায়পুরা থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরনগর গ্রামের কবির যৌতুকের জন্য প্রায়ই সুমীকে নির্যাতন করত। বিভিন্ন সময় সুমী তার বাবার বাড়ি থেকে ৬০ হাজার টাকা স্বামীকে দিয়েছেন। সম্প্রতি ঘর নির্মাণের জন্য তিন লাখ টাকা যৌতুক চায় কবির। অস্বীকার করলে গত শনিবার বিকালে সুমীকে মারধর করে তিনি। পরে তার দেবরসহ বাড়ির লোকজন কাঁচি দিয়ে মাথার চুল ও ভ্রু কেটে দেয়। এ সময় তার শ্বশুর হাসেম মিয়া সিগারেট দিয়ে সুমীর দুই হাতে ছেঁকা দেয়। খবর পেয়ে বাবার বাড়ির লোকজন সুমীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সুমীর বাবা বাহার উদ্দিন বলেন, বিয়ের পর থেকেই স্বামী সুমীকে নির্যাতন করছে। বিভিন্ন সময় ষাট হাজার টাকা দেওয়া হয়েছে। ঘর নির্মাণের জন্য তারা আবার ৩ লাখ টাকা দাবি করেন। রায়পুরা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮
৯ বার পঠিত হয়েছে