ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জহুরুলের সেঞ্চুরিতে গাজী গ্রুপের জয়

প্রতিনিধির নাম :

অধিনায়ক জহুরুল ইসলামের সেঞ্চুরিতে জয় পেল গাজী গ্রুপ ক্রিকেটার্স। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে শনিবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে সাত উইকেটে হারিয়েছে তারা। নয় ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এখন নবম অবস্থানে রয়েছে জহুরুল ইসলামের দল। নয় ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

এদিন সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করে অপরাজিত থাকেন ইউসুফ পাঠান। গাজী গ্রুপ ক্রিকেটার্সের পক্ষে নাঈম হাসান ৪টি, টিপু সুলতান ১টি ও মুমিনুল হক ১টি করে উইকেট নেন।

পরে গাজী গ্রুপ ক্রিকেটার্স ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয়। ওপেনিংয়ে নেমে ১০৩ রান করেন জহুরুল ইসলাম। ৯১ রান করে অপরাজিত থাকেন আসিফ আহমেদ। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের পক্ষে এনামুল হক জুনিয়র ২টি ও নাহিদুল ইসলাম ১টি করে উইকেট নেন। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন জহুরুল ইসলাম।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ মার্চ ২০১৮
৮ বার পঠিত হয়েছে