ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন Logo প্রথম সেশন বাংলাদেশের Logo কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত Logo দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল Logo নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার Logo পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আমিরাত ও জাহাজে হামলা ‘অযৌক্তিক’: ইরানকে মাখোঁ Logo যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভোট শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি

জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল বিরাট কোহলিকেও!

প্রতিনিধির নাম :

ব্যাট হাতে বিরাট কোহলির দাপট দেখছে ক্রিকেট বিশ্ব। মাঠের বাইরেও বিরাট কোহলি সর্বদা সংবাদের শিরোনামে। বান্ধবী আনুশকা শর্মার সঙ্গে তার বিয়ের প্রচার শুধু উপমহাদেশে নয়, গোটা বিশ্বের প্রচারমাধ্যমেও জায়গা করে নিয়েছে। বিজ্ঞাপনী দুনিয়াতেও একচ্ছত্র আধিপত্য এখন বিরাট কোহলির।

বিয়ের পরেই বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে বিরাট। বিদেশের বাউন্সি উইকেটে প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করার সফর কোহলির। তবে অনেকেই হয়তো জানেন না, কোহলিকেও একবার জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল।

অবশ্য ঘটনাটি প্রায় এক দশকের পুরনো। সেই সময়ে বিরাট উঠতি প্রতিভা। বিরাটের অধিনায়কত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করেছিল ভারতীয় ক্রিকেট দল। তার কয়েকমাসের মধ্যেই জাতীয় দলে খেলার জন্য বিবেচিত হয় বিরাটের নাম। সুযোগ পেয়েছিলেন। তবে প্রথম একাদশ জায়গা করতে হয়নি। বেশির ভাগ সময়েই রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হয়েছিল।

এরপর ২০০৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাকে ভারতীয় ক্রিকেট দলে নেওয়া হয়। দলের নির্বাচকরা ঠিক করেছিলেন, সিরিজ়ের শেষ দুটো ম্যাচে বিরাটকে প্রথম একাদশে খেলানো হবে। তবে দুর্ভাগ্যজনক ভাবে কোহলি সুযোগ পাওয়ার আগেই মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা হয়। সিরিজ মাঝপথেই স্থগিত করে দেওয়া হয়। দল থেকেও বাদ পড়তে হয় কোহলিকে। কোহলি মনে করেন, সে সময়ই তার ক্যারিয়ারের সবথেকে খারাপ সময় ছিল।

খবর অনুযায়ী, বিরাটকে নিয়ে বোর্ডেও নেতিবাচক ধারণা ছিল। বলা হয়, খেলার তুলনায় বিরাট সেই সময় নিজের চুলের স্টাইল এবং ট্যাটুর উপর বেশি সময় দিতেন। তবে ক্যারিয়ারের ঘোর দুঃসময়ে বিরাটের পাশে দাঁড়িয়েছিলেন যুবরাজ সিংহ। নিজের ভাইয়ের মতোই আগলেছিলেন বিরাটকে। যুবির পরামর্শেই ঘুরে দাঁড়ান কোহলি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮
৬ বার পঠিত হয়েছে