1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

জয়ে ফিরলো মোস্তাফিজের মুম্বই

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮

৬ ম্যাচ পর মুম্বই ইন্ডিয়ান্স একাদশের বাইরে থাকলেন বাংলাদেশ আইকন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজের অনুপস্থিতিতে দুই ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে মুম্বই। গতকাল অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে ভর করে চেন্নাই সুপার কিংসের দেয়া ১৭০ রানের লক্ষ্য ২ বল ও ৮ উইকেট হাতে রেখে টপকে যায় তারা। রোহিত ৪৩ বলে ৫৬ ও হার্দিক পান্ডিয়া ১৩ রানে অপরাজিত থাকেন। দুই ওপেনার সুরিয়াকুমার যাদব ৪৪ ও এভিন লুইস ৪৭ রান করেন। এর আগে টস হেরে ব্যাটিং পেয়ে পাঁচ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ দাঁড় করায় ছন্দে থাকা মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। ৪৭ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন সুরেশ রায়না। আম্বাদি রাইদুর ব্যাট থেকে আসে ৪৬। ধোনি করেন ২৬। মুম্বইয়ের হয়ে দু’টি করে উইকেট নেন মিচেল ম্যাকলেঘান ও ক্রুনাল পান্ডিয়া। অন্যটি হার্দিক পান্ডিয়ার। মোস্তাফিজের পরিবর্তে খেলা বেন কাটিং ১ ওভার বল করে ১৪ রান দিয়েছেন। ম্যাচ হারলেও পয়েন্ট তালিকায় ৭ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে চেন্নাই। সমান ম্যাচে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বই। আট দলের মধ্যে অবস্থান ষষ্ঠ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews