ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন Logo প্রথম সেশন বাংলাদেশের Logo কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত Logo দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল Logo নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার Logo পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আমিরাত ও জাহাজে হামলা ‘অযৌক্তিক’: ইরানকে মাখোঁ Logo যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভোট শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি

ডিএল পদ্ধতিতে ভারতের জয়ের রথ থামালো দ. আফ্রিকা

প্রতিনিধির নাম :

Andile Phehlukwayo of South Africa and Heinrich Klassen of South Africa celebrate the win during the 4th One Day International match between South Africa and India held at the Wanderers Cricket Ground in Johannesburg, South Africa on the 10th February 2018 Photo by: Ron Gaunt / BCCI / SPORTZPICS

সফরকারী ভারতের বিপক্ষে চতুর্থ ওয়াডেতে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে পাঁচ উইকেটে জয় পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। শনিবার জোহানেসবার্গে ভারতের জয়ের রথ থামিয়েছে বৃষ্টি। এদিন হারলেও প্রথম তিনটি ওয়ানডেতে স্বাগতিকদের হারিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে বিরাট কোহলির ভারত।

শনিবার টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৯ সংগ্রহ করে তারা। শুরুতেই ওপেনার রোহিত শর্মা কাসিগো রাবাদার শিকারে পরিণত হয়ে সাজঘরে ফিরলেও  দ্বিতীয় উইকেট জুটিতে ইনিংস বড় করে ভারত।  ওপনার শিখর ধাওয়ান ও বিরাট কোহলি মিলে দাড় করান টানা দ্বিতীয় শতরানের জুটি।

দারুণ ফর্মে থাকা বিরাটকে সাজঘরে ফিরান ক্রিস মরিস। ৮৩ বলে ৭৫ রান করেন ভারত অধিনায়ক। এদিকে প্রথম দফায় বৃষ্টি আসার আগেই ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি তুলে নেন ওপেনার শিখর ধাওয়ান। এটি ছিল তার ক্যারিয়ারের শততম ওয়ানডে। কাজেই শততম ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে নতুন একটি রেকর্ড করে ফেললেন ড্যাশিং এই ওপেনার। শততম ওয়ানডেতে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় হয়ে গেলেন তিনি।

বৃষ্টির বাধার পর খেলার শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আউট হন ধাওয়ান। মাঠ ছাড়ার আগে ১০৫ বল মোকাবিলা করে তার ব্যাট থেকে আসে  ১০৯ রান। শেষ পর্যন্ত সাবেক অধিনায়ক ধোনির ব্যাটে চড়ে ভারতের ইনিংস থামে ২৮৯ রানে।  ৪২ রানে অপরাজিত থাকেন তিনি।  প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট নেন কাসিগো রাবাদা এবং নগিডি।

২৯০ রানের টার্গেট দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামলে ইনিংসের ৭.২ ওভারে আবারও হানা দেয় বৃষ্টি। তখন ৭ ওভারে প্রোটিয়াদের সংগ্রহ ছিল ১ উইকেটে ৪৩ রান। পরে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ডেভিড মিলারদের টার্গেট দাড়ায় ২৮ ওভারে ২০২ রান। যেটা পাঁচ উইকেট ও ১৫ বল হাতে রেখেই টপকে প্রোটিয়ারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ক্লাসেন।  ডেভিড মিলার করেন ৩৯ রান। ভারতের হয়ে কুলদীপ নেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২৮৯/৭ (৫০ ওভার)

(রোহিত ৫, ধাওয়ান ১০৯, কোহলি ৭৫, রাহানে ৮, আয়ার ১৮, ধোনি ৪২*, পান্ডিয়া ৯, ভু্বনেশ্বর ৫, কুলদীপ ০*; মর্কেল ১/৫৫, রাবাদা ২/৫৮, নগিডি ২/৫২, মরিস ১/৬০, ফেলুকওয়ায়ো ০/৩৮, দুমিনি ০/২০)

দক্ষিণ আফ্রিকা: ২৫.৩ ওভারে ২০৭/৫  (২৮ ওভারে লক্ষ্য ২০২)

(মারক্রাম ২২, আমলা ৩৩, দুমিনি ১০, ডি ভিলিয়ার্স ২৬, মিলার ৩৯, ক্লাসেন ৪৩*, ফেলুকওয়ায়ো ২৩*; ভুবনেশ্বর ০/২৭, বুমরাহ ১/২১, কুলদীপ ২/৫১, পান্ডিয়া ১/৩৭, চেহেল ১/৬৮)

ফল: দক্ষিণ আফ্রিকা ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৫ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: হাইনরিখ ক্লাসেন

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৮
৭ বার পঠিত হয়েছে