ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন Logo প্রথম সেশন বাংলাদেশের Logo কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত Logo দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল Logo নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার Logo পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আমিরাত ও জাহাজে হামলা ‘অযৌক্তিক’: ইরানকে মাখোঁ Logo যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভোট শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি

তামিমের প্রশংসায় পঞ্চমুখ ভারত

প্রতিনিধির নাম :

শ্রীলংকাকে গুঁড়িয়ে এশিয়া কাপে বাংলাদেশের উড়ন্ত শুরুর নায়ক নিঃসন্দেহে মুশফিকুর রহিম। শনিবারের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুশফিকের রানটাই করতে পারেননি লংকানরা।

কিন্তু ম্যাচশেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা থেকে শুরু করে মুশফিক- সবার মুখেই তামিম ইকবাল।

রমিজ রাজাকে মুর্তজা বললেন, তামিমকে আমাদের মনে রাখা উচিত।

দলের প্রয়োজনে হাসপাতাল থেকে ফিরে ফের এক হাতে ব্যাটিংয়ে নেমে যে বীরত্বগাথা রচনা করেছেন তামিম, তা প্রবলভাবে নাড়িয়ে দিয়েছে সবাইকে।

তামিমের প্রশংসায় ভেসেছে বিশ্বমিডিয়া। সেদিক থেকে কিছুটা এগিয়ে গেছেন ভারতের ‘আনন্দবাজার পত্রিকা।’ তামিমের প্রশংসায় পঞ্চমুখ দেশটির প্রথম সারির এ গণমাধ্যমটি।

ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী এ গণমাধ্যম খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। আর তাদের ফেসবুক পেজে এটি প্রকাশের পর হয়েছে ভাইরাল।

‘তামিমের এক হাতে ব্যাটিংকে দৃষ্টান্ত বলছে ক্রিকেট মহল’ শিরোনামে করা প্রতিবেদনে উল্লেখ করা হয়, এক হাতে তামিমের ব্যাটিং ঝড় তোলে সামজিকমাধ্যমে।

রিপোর্টে বলা হয়, সাহসিকতা ও দেশপ্রেমের অনন্য নজির তৈরি করলেন তামিম ইকবাল। শেষ উইকেটে শতরানকারী মুশফিকুরের সঙ্গে তার ৩২ রানের বাংলাদেশকে আড়াইশর ওপারে পৌঁছেও দেয়। জয় দিয়ে বাংলাদেশ শুরু করে তাদের এশিয়া কাপ অভিযান।

আনন্দবাজারের ফেসবুক পেজে ভারতীয়রা তামিমের প্রশংসা করে কমেন্টও করেছেন।

সুমন মণ্ডল নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন- তামিম শুভেচ্ছা জানাই তোমায়, দেশের হয়ে এই অবদানের জন্য। ভারতীয় বাঙালি হয়েও আরেক বাঙালির জন্য গর্ববোধ করছি। ক্রিকেটবিশ্ব তোমায় অনেক দিন মনে রাখবে। স্যালুট জানাই তোমায়।

সমির নন্দী নামে অপর এক ফেসবুক ব্যবহারকারী বলেন, আমি ভারতীয় বাঙালি হয়ে বলছি- তামিম শনিবার দেশের জন্য যে সাহসিকতা দেখিয়েছ, সত্যি অবাক হয়েছি; স্যালুট তামিম ভাই। সত্যি একেই বলে দেশপ্রেম!

শনিবার শ্রীলংকার বিপক্ষে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে লাকমলের বলে বাঁহাতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল। হাসপাতালে স্ক্যান করানো হলে জানা যায় হাতের কব্জিতে চিড় ধরা পড়েছে।

এদিকে পাঁজরের ব্যথা ভুলে ইনিংসের শেষভাগে ঝলসে উঠেছিলেন মুশফিকুর রহিম।

ম্যাচসেরার পুরস্কার হাতে তিনি বলেন, ‘তামিমকে আবার ব্যাটিংয়ে নামতে দেখে খুবই অবাক হয়েছিলাম।

ওকে যখন ভাঙা হাতে ক্রিজে আসতে দেখলাম, সেটি আমাকে তামিম ও দেশের জন্য কিছু করতে দারুণ উজ্জীবিত করেছিল। আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি, সেটি কাজে লেগেছে। তামিম দলের প্রতি, খেলার প্রতি যে নিবেদন দেখিয়েছে- সেটি দারুণ ব্যাপার।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮
৫ বার পঠিত হয়েছে