ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গাজায় ইসরাইলি হামলায় তিন শিশুসহ নিহত ১১: স্বাস্থ্য কর্মকর্তারা Logo নির্ভুল পূর্বাভাসে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার Logo সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল Logo বরিশালে মাদকসহ যুবক গ্রেপ্তার Logo যুক্তরাষ্ট্র সফরে ৪৮টি চুক্তি ও অংশীদারিত্বে সই ইরাকের প্রধানমন্ত্রীর Logo ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের Logo আজও সমুদ্র বন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত Logo এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর Logo যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরাতে উৎসাহ দেবে পাকিস্তান

‘তৈমুরের চোখ জাপানিদের মতো’

প্রতিনিধির নাম :

বলিউডের নবাব পরিবারের দুই মহাতারকা সাইফ আলী খান ও তার স্ত্রী কারিনা কাপুর খান। কিন্তু মা-বাবাকে ছাড়িয়ে এখন বেশি আলোচনায় থাকে পরিবারের সবচেয়ে ছোট সদস্য তৈমুর আলী খান। বয়স সবে এক ছাড়িয়েছে। এই বয়সেই নবাব পরিবারের ক্ষুদে সদস্যকে নিয়ে সাংবাদিক ও ভক্ত-সমর্থকদের আগ্রহের শেষ নেই। তাইতো সাইফ-কারিনা কোথাও গেলেই আর কিছু না হোক, তৈমুরকে নিয়ে প্রশ্ন তাদের শুনতেই হবে।

খুব শিগগিরই মুক্তি পাবে কারিনা অভিনীত ‘ভিরে দি ওয়েডিং’ ছবিটি। তৈমুরের জন্মের পর এটাই কারিনার কামব্যক ফিল্ম। এই ছবির প্রমোশনেই সম্প্রতি একটি এফ এম চ্যানেলে গিয়েছিলেন কারিনা। ব্যাস, যথারীতি সেখানেই নায়িকাকে ঘিরে ধরেন ফটোসাংবাদিকরা। অসংখ্য ক্লিকের পাশাপাশি প্রশ্ন ধেয়ে আসে, ‘তৈমুর দেখতে কার মতো হয়েছে?’

প্রশ্ন যখন এসেছে উত্তর তো দিতেই হবে। জবাবে কারিনা বলেন, ‘তৈমুর দেখতে অবশ্যই তার বাবার মতো হয়েছে। আর ওর চোখগুলো দেখতে জাপানি সামুরাইদের মতো।’ ইতিহাস বলছে, জাপানের প্রাক-শিল্পাঞ্চল যুগের সামরিক বাহিনীর সদস্য বা জাপানি যোদ্ধাদের সামুরাই বলা হত। সামুরাই শব্দের অর্থ কাউকে সেবা করা।

তবে সামুরাইয়ের অর্থ যা-ই হোক না কেন, তৈমুর বিষয়ে কারিনার এমন উত্তর শুনে ভ্যাঁবাচ্যাকা খেয়ে যান উপস্থিত সাংবাদিকরা। কেননা, এমন অদ্ভূত উত্তর সাধারণত এর আগে কারিনার মুখ থেকে শোনা যায়নি। তবে উত্তর শুনে অনেকে আবার ধারণা করছেন, ভবিষ্যতে ছেলেকেও বলিউডে আনতে চান কারিনা। নায়িকার বক্তব্যে সেই আভাসই রয়েছে বলে তাদের মত।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮
৩১ বার পঠিত হয়েছে