ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ঠাকুরগাঁওয়ে মেধার ভিত্তিতে পুলিশে চাকরি পেল ২৬ তরুণ-তরুণী Logo এআই চিপের ব্যাপক চাহিদায় প্রথম প্রান্তিকে ৬ শতাংশ প্রবৃদ্ধি সিঙ্গাপুরের Logo সোমবারই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : আশাবাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর Logo দক্ষিণ ও পূর্ব লেবাননে ব্যাপক হামলা ইসরাইলের Logo জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন Logo ঈদে উপকূলজুড়ে কোস্ট গার্ডের হাই প্রোফাইল নিরাপত্তা বলয় Logo হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ Logo গোপালগঞ্জে মধুমতি নদীতে ডুবে শিশুর মৃত্যু Logo যুদ্ধ অবসানে চুক্তি চূড়ান্তের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান

দলের ভেতর এভাবে দ্বন্দ্ব চললে সরকার আসবে না: কামরুল ইসলাম

প্রতিনিধির নাম :

জীবন নিউজ, ঢাকা: ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীদের চলমান দ্বন্দ্ব শুখকর নয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
তিনি বলেন, ‘আজ যেভাবে অনৈক্য দেখাচ্ছেন, তা কখনো শুভকর নয়। এভাবে চললে আগামীতে আমাদের সরকার ক্ষমতায় আসবে না।’
আজ বৃহস্পতিবার রাজধানীর আজিমপুরে পার্ল হারবার কমিউনিটি সেন্টারে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আজিমপুরে পার্ল হারবার কমিউনিটি সেন্টারে বর্ধিত সভা আয়োজন করা হয়। ১৮ নভেম্বর আওয়ামী লীগের নাগরিক সমাবেশ সফল করা এবং নতুন সদস্য সংগ্রহের জন্যই এই সভা ডাকা হয়। কিন্তু এই সভা বাধা দেওয়ার জন্য দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে কমিউনিটি সেন্টারের গেটে ময়লা ফেলে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। পরে ময়লা কিছুটা সরিয়ে কমিউনিটি সেন্টারে প্রবেশ করে নির্ধারিত সভা আরম্ভ করে দক্ষিণের নেতাকর্মীরা।
অন্যদিকে আজিমপুর বাসস্ট্যান্ডে সামনে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সমর্থকরা দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের বহিষ্কারের দাবিতে মিছিল করে।
এ প্রসঙ্গ টেনে খাদ্যমন্ত্রী বলেন, ‘আপনারা যে বলেন শেখ হাসিনার সরকার, বারবার দরকার। কিন্তু কীভাবে দরকার? ঐক্য ছাড়া শেখ হাসিনার সরকার আসবে না। ঐক্যের কোনো বিকল্প নাই। আজ যে দ্বন্দ্ব চলছে, এভাবে চলতে থাকলে শেখ হাসিনার সরকার আসবে না।’
কামরুল ইসলাম আরো বলেন, ‘একাত্তরের ঘাতকদের নির্মূল করা জন্য আমাদের ঐক্য দরকার। ঘাতকদের এ দেশ থেকে বিতারিত করতে হলে ঐক্য থাকতেই হবে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭
১০ বার পঠিত হয়েছে