ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন Logo প্রথম সেশন বাংলাদেশের Logo কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত Logo দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল Logo নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার Logo পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আমিরাত ও জাহাজে হামলা ‘অযৌক্তিক’: ইরানকে মাখোঁ Logo যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভোট শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি

দাঁড়ানো ট্রাকে ঢুকে পড়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

প্রতিনিধির নাম :

ময়মনসিংহে সড়কে দাড়ানো বিকল ট্রাকের নিচে ঢুকে পড়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার নাম আনারুল ইসলাম। তিনি ঢাকা জেলার সাভারের বাসিন্দা।

শনিবার গভীর রাতে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে তারাকান্দার রূপচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, আনারুলের শ্বশুরবাড়ি শেরপুরের নকলায়।  তিনি গতকাল শনিবার শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। তার স্ত্রীর বড় বোন অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে নিজে মোটর সাইকেলযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন ।

পুলিশ জানায়, ট্রাকটি বিকল হয়ে আগে থেকেই রাস্তায় দাঁড়ানো ছিল। নিহত আনারুল ইসলাম মোটরসাইকেল নিয়ে পেছন দিক থেকে সরাসরি ট্রাকের   নিচে ঢুকে যায়। কীভাবে ট্রাকের পেছন মোটর সাইকেলটি ঢুকে পড়লো কেউ তা বলতে পারেনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১ জুলাই ২০১৮
৯ বার পঠিত হয়েছে