ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo জাতিসংঘে নারী মহাসচিব প্রার্থী ইকুয়েডরের এসপিনোসার প্রচারণা শুরু Logo ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে Logo ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন Logo প্রথম সেশন বাংলাদেশের Logo কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত Logo দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল Logo নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার

দুই দিন ধরে নিখোঁজ ছাত্রদল নেতা উদ্ধার

প্রতিনিধির নাম :

গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ সজলের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর রামপুরা ব্রিজের কাছ থেকে চোখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকাটাইমসকে জানান, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম কিরণ তাকে জানিয়েছেন ফয়সাল আহমেদ সজলকে রামপুরা ব্রিজের কাছ থেকে চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।

রিজভী বলেন, ‘কিরণই আমাকে ফয়সালের নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিলেন।’

রামপুরা থেকে সজলকে চোখ বাঁধা অবস্থায় উদ্ধারের কথা ঢাকাটাইমসকে জানান বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

এদিকে ফয়সাল আহমদ সজলের উদ্ধারের কথা ঢাকাটাইমসকে নিশ্চিত করেন ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি । তিনি বলেন, ‘বর্তমানে সজলকে একটা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানতে পেরেছি।’

ফয়সাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। বর্তমানে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮
৮ বার পঠিত হয়েছে