1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

দুর্দান্ত জয়ে শেষ আটের পথে রিয়াল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০১৮

কোপা দেল রের শেষ ষোলার প্রথম লেগে দ্বিতীয় সারির দল নুমানসিয়াকে হারিয়েছে ৩-০ ব্যবধানের দুর্দান্ত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার প্রতিপক্ষের মাঠে স্প্যানিশ কাপের ম্যাচে এই জয়ে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে গেল জিনেদিন জিদানের দল।

স্পেনের দ্বিতীয় সেরা টুর্নামেন্টের ম্যাচে দ্বিতীয় সারির দল নামান জিদান। খেলার ৩৪তম মিনিটে লুকাস ভাসকেসকে স্বাগতিকদের কার্লোস গনসালেস ফাউল করলে স্পট কিকের নির্দেশ দেন রেফারি। পেনাল্টিতে রিয়ালকে এগিয়ে নেন গ্যারেথ বেল। ৮৯তম মিনিটে কার্লোস গুতিয়ারেস ভাসকেসকে ডি-বক্সে ফাউল করলে আবার পেনাল্টি পায় রিয়াল। এবার পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান ইসকো। পরে যোগ করা সময়ে হেড করে দলের তৃতীয় গোলটি করেন মায়োরাল। ফলে প্রতিপক্ষের মাঠে ৩-০ ব্যবধানের জয় তুলে নেয় রিয়াল।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews