ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, উত্তরাঞ্চলের যোগাযোগে দ্বিতীয় যমুনা সেতু Logo উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত নেতৃত্বের আহ্বান মির্জা ফখরুলের Logo ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত ও উদ্ধার সক্ষমতা বাড়াতে বললেন তারেক রহমান Logo বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের Logo বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo নাগোয়ায় টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন তারেক রহমান Logo বালুরমাঠে এসআরবির অভিযান, গাঁজাসহ আটক ৪ Logo কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনালি সাফল্য Logo ইনানীতে ৩২ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, গ্যাসকূপের সম্ভাবনা খতিয়ে দেখছে বাপেক্স Logo রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান তারেক রহমান

নড়াগাতীতে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

প্রতিনিধির নাম :

মো. রাসেল শেখ : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের হরিশপুর গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ঘরের গেটের তালা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির মালিককে জিম্মি করে হাত মুখ বেধে নগদ টাকাসহ ১০ লক্ষ টাকার মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে তিনটার দিকে হরিশপুর গ্রামের স্কুল শিক্ষক সাইদুর রহমানের বাড়ীতে এ দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, রাত সাড়ে তিনটার দিকে সংঘবদ্ধ ডাকাত দল একতলা পাঁকা ভবনের গেটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে স্কুল শিক্ষক সাইদুর রহমান ও তার স্ত্রীকে এবং মেয়েদেরকে জিম্মি করে নগদ ১২ হাজার টাকা, ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, আমরা খবর পেয়ে এসে জানতে পারি সাইদুর স্যারের বাড়িতে রাতে ডাকাতি হয়েছে। এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম বলেন, ভুক্তভোগীরা থানায় এখনো লিখিত অভিযোগ করেননি। ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
৩০ বার পঠিত হয়েছে