ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর Logo দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ Logo সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ Logo গিনিতে ভয়াবহ ময়লার ভাগাড় ধসের পর ক্ষোভ ও হতাশা Logo ময়মনসিংহে ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় শীর্ষক মতবিনিময় সভা

নিরাপত্তায় কোনও ত্রুটি ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘ড. জাফর ইকবালের নিরাপত্তার কোনও ত্রুটি ছিল না। ত্রুটি থাকলে হামলাকারী ধরা পড়তো না।’

 রবিবার (৪ মার্চ) রাজধানীর পূর্ব রাজাবাজারে নাজনীন স্কুল অ্যান্ড কলেজের ৫৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জেনেছি বিশ্ববিদ্যালয়ের পাশেই তার একটা কম্পিউটারের দোকান ছিল। আসামি ধরা পড়েছে, সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি জানতে পারবো।’

হামলাকারী পুলিশের চোখ ফাঁকি দিয়ে কীভাবে সেখানে প্রবেশ করলো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমরা তদন্ত করে দেখবো। এর আগে কিছু বলা ঠিক হবে না।’

আগেও বেশ কয়েকবার তাকে হুমকি দেওয়া হয়েছিল, সেগুলোর বিষয়ে যথাযথ ব্যবস্থা বা বিচার না হওয়ায় কী এই হামলা হয়েছে- এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনও বিচার বাদ নেই, সব বিচার হচ্ছে। সব চার্জশিট হচ্ছে, শুধু একটি হত্যার ঘটনায় চার্জশিট হয়নি।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮
২৫ বার পঠিত হয়েছে