ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন Logo প্রথম সেশন বাংলাদেশের Logo কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত Logo দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল Logo নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার Logo পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আমিরাত ও জাহাজে হামলা ‘অযৌক্তিক’: ইরানকে মাখোঁ Logo যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভোট শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি

‘নেইমার থাকছেন পিএসজিতেই’

প্রতিনিধির নাম :
ফরাসি ক্লাব পিএসজি’র সভাপতি নাসের আল খেলাইফি চলতি মৌসুম শেষে নেইমারের চলে যাওয়ার বিষয়টি আমলেই নেননি। বরং ব্রাজিলীয়টি যে থাকবেন সে ব্যাপারে ‘২০০০ ভাগ’ নিশ্চিত তিনি।
গত বছরের আগস্টে বার্সা থেকে বিশ্বরেকর্ড ফি ২২ কোটি ২০ লাখ ইউরোয় বার্সেলোনা ছেড়ে আসা এই ব্রাজিলীয় পিএসজিতে এক মৌসুম না কাটতেই তার রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এমনকি ফরাসি ক্লাবটির নতুন পোশাক পরিচ্ছদ ও সামগ্রীতে মডেল হয়ে পিএসজি সমর্থকদের ‘আনন্দ দেওয়া অব্যাহত রাখতে’ চান বলে আশ্বস্ত করার পরও।
এরকম পরিস্থিতির মধ্যে পিএসজির মালিক আল খেলাইফি জানাচ্ছেন তারকা ফরোয়ার্ডটির চলে যাওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ‘কে বলেছে সে এখানে থাকতে পারে না? কেউ কি বলেছে? কেউ না। আমাদের সঙ্গে তার একটা চুক্তি আছে এবং সে ২০০০ ভাগ পর্যন্ত থাকছে।’
পায়ের ইনজুরির কারণে নেইমার অবশ্য পিএসজির হয়ে ২০১৭-১৮ মৌসুমে ৩০টির বেশি খেলায় অংশ নিতে পারেননি। এর মধ্যে গোল করেছেন ২৮টি।
এদিকে ফ্রান্সের লিগ ওয়ানে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়তে পারলো না পিএসজি। কারণ টানা দুই ড্রয়ের পর সর্বশেষ খেলায় রেনের কাছে পরাস্ত হলো কোচ উনাই এমেরির শিষ্যরা।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮
৬ বার পঠিত হয়েছে