ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo জাতিসংঘে নারী মহাসচিব প্রার্থী ইকুয়েডরের এসপিনোসার প্রচারণা শুরু Logo ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে Logo ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন Logo প্রথম সেশন বাংলাদেশের Logo কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত Logo দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল Logo নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার

নেত্রকোনায় কৃষক হত্যায় একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

প্রতিনিধির নাম :

নেত্রকোনার আটপাড়ায় সেচ দেয়াকে কেন্দ্র করে কৃষক আব্দুল লতিফ হত্যা মামলায় আসামি নূরুল আমিন খাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় প্রদান করেন।

একই মামলার রায়ে ৯ জন আসামির মধ্যে দু’জনকে যাবজ্জীবন, ৩ জনের প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং বাকী ৩ জনকে বেকসুর খালাস প্রদান করা হয়।

মামলার এজহার থেকে জানা যায়, গত ২০১৩ সনের ১৬ জুন জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে আটপাড়া উপজেলার  স্বরমুশিয়া ইউনিয়নের কোণাপাড়া গ্রামের কৃষক আব্দুল লতিফকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে রূপচন্দ্রপুর গ্রামের নূরুল আমিন খাঁ গংরা। পরে গুরতর আহত আব্দুল লতিফকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষাণা করেন।

তিনদিন পর নিহতের স্ত্রী শেফালী আক্তার বাদী হয়ে ৯ জনকে আসামি করে আটপাড়া থানায় মামলা দায়ের করেন। দুই দফায় আদালতে চার্জশিট দাখিল শেষে ১৪ জনের স্বাক্ষ্য গ্রহণ করে আদালত সোমবার এ রায় প্রদান করেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮
৬ বার পঠিত হয়েছে