1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর হরমুজ প্রণালিতে ‘জাহাজ চলাচল বাড়াতে’ সাহায্য করবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ শিক্ষাখাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সমান সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী কুমিল্লা সিটি করপোরেশনের নবাগত প্রশাসককে কুমিল্লা রাইফেলস ক্লাবের শুভেচ্ছা ও সম্মাননা কুমিল্লায় আধুনিক পার্ক ও রেইসকোর্স খালের উন্নয়ন কাজ পরিদর্শন: জেলা প্রশাসক ও সিটি প্রশাসকের দিকনির্দেশনা পারমাণবিক জ্বালানিতে স্বনির্ভরতার পথে ভারত

ন‌ওগাঁয় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

নওগাঁর নিয়ামতপুরে চাল নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে নারগিস বেগম (৪০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার স্বামীকেও মেরে হাত ভেঙে দেয়া হয়। নিয়ামতপুর উপজেলার সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে নিহতের ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে ছয়জনকে আসামি করে নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিরা পলাতক থাকায় কাউকে গ্ৰেফতার করতে পারেনি পুলিশ।

নিয়ামতপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গত শনিবার সকালে নারগিসের শাশুড়ীকে চাল দেয়াকে কেন্দ্র করে বউ শাশুড়ীর মধ্যে সামান্য ঝগড়া হয় । এ ঘটনায়কে কেন্দ্র করে ঘটনার দিন রাতে শাশুড়ীর মেয়ে জামাই এবং অন্য ছেলেরা নার্গিস ও তার স্বামীকে বেদম মারপিট করে। এতে নারগিস গুরুতর আহত হন। তার স্বামীর ডান হাত ভেঙে যায়।

নার্গিসের অবস্থায় আশঙ্কাজনক হ‌ওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়া হয় । সেখান থেকে সোমবার সকালে বাড়ি নিয়ে আসার পথে মারা যান নার্গিস।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews