ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি

পর্দা উঠলো টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

প্রতিনিধির নাম :

বিনোদন ডেস্ক: বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)। উৎসবের ৫০তম আসর বসছে এবার। কানাডার টরন্টো শহরে গতকাল শুক্রবার থেকে শুরু হয়ে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। টানা দশ দিনব্যাপী এই আসরে আন্তর্জাতিক তারকাদের মিছিল, ঝলমলে প্রিমিয়ার আর লালগালিচার আয়োজন নিয়ে উৎসবমুখর হয়ে উঠবে গোটা টরন্টো শহর। উদ্বোধনী দিনে কলিন হ্যাঙ্কস পরিচালিত ‘জন ক্যান্ডি: আই লাইক মি’ ডকুমেন্টারির মাধ্যমে উৎসবের পর্দা উঠেছে।

এটি প্রয়াত কানাডীয় কমেডিয়ান জন ক্যান্ডির জীবন ও কর্মকে শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে। সমাপনী প্রদর্শনী হবে আন্নে এমন্ডের রোমান্টিক কমেডি ‘পিক এভরিথিং’। ৫০তম আয়োজন হিসেবে বিগত বছরের তুলনায় অনেক জাঁকজমকভাবেই এবারের উৎসব অনুষ্ঠিত হচ্ছে। যাতে নির্বাচিত হয়েছে বিশ্বের নানা দেশের ২৯১টি চলচ্চিত্র। এর মধ্যে বেশ কিছু বহুল আলোচিত সিনেমার প্রিমিয়ার হবে উৎসব প্রাঙ্গণে। আলোচনায় থাকা ছবিগুলোর মধ্যে রয়েছে- ব্যাড অ্যাপলস, ব্যালাড অব আ স্মল প্লেয়ার, ক্রিস্টি, ক্যুচার), ডেড ম্যান’স ওয়্যার, ডিগ্রাসি: হোয়াটএভার ইট টেইক্স, ফ্রাঙ্কেনস্টাইন, মাইল এন্ড কিক্স, রেন্টাল ফ্যামিলি এবং দ্য উইজার্ড অব দ্য ক্রেমলিন। শুধু সিনেমাই নয়, দর্শকদের জন্যও থাকছে নানা আয়োজন।

‘ফেস্টিভ্যাল স্ট্রিট’ এর দশম বর্ষে কিং স্ট্রিট ওয়েস্টকে (পিটার স্ট্রিট থেকে ইউনিভার্সিটি এভিনিউ পর্যন্ত) রূপ দেওয়া হবে শুধুই পথচারীদের জন্য এক বিনোদনমেলায়। ৫-৮ সেপ্টেম্বর চার দিনব্যাপী চলা এ আয়োজন ঘিরে থাকবে গান, খাবার, শিল্পকলা ও সংস্কৃতির উচ্ছ্বাস। পাশাপাশি ডেভিড পেকট স্কয়ারে প্রতিদিন সন্ধ্যায় থাকছে খোলা আকাশের নিচে সিনেমা প্রদর্শনী। তারকাবহুল এ আসরে যাদের দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাদের তালিকা দীর্ঘ। এর মধ্যে আছেন-অ্যাঞ্জেলিনা জোলি, স্কারলেট জোহানসন, কিলিয়ান মারফি, ড্যানিয়েল ক্রেগ, ইদ্রিস এলবা, কিয়ানু রিভস, জুডি ফস্টার, রায়ান রেনল্ডস, স্যান্ড্রা ওহ, ম্যাথিউ ম্যাককনাহে, এল ফ্যানিং, আমেরিকা ফেরেরা এবং আরও অনেকে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
১৩ বার পঠিত হয়েছে