ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন Logo চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী/// Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী

পাবনায় মা-ভাইসহ ৩ জনকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রতিনিধির নাম :

পাবনার বেড়ায় নেশার টাকা না পেয়ে মা-ভাইসহ খালাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে পাষণ্ড এক যুবকের বিরুদ্ধে। আজ বুধবার ভোরে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা গ্রামে এই ঘটনা ঘটে। ঘাতক ওই যুবকের নাম তুহিন (১৭)। সে ওই গ্রামের মিঠু ওরফে মিঠু ডাকাতের ছেলে এবং ভারেঙ্গা একাডেমির ১০ম শ্রেণির ছাত্র।  নিহতরা হলেন- মা বুলবুলি বেগম (৫০), খালা মরিয়াম বেগম (৪৫) ও ছোট ভাই তুষার(১১)।

ঘাতকের স্ত্রী রুনার (১৭) বরাত দিয়ে স্থানীয়রা জানায়, তুহিন নেশা করার জন্য তার মায়ের কাছে টাকা চায়। কিন্তু তার মা টাকা দিতে অস্বীকার করলে সে গরু জবাই করা ছুরি দিয়ে কোপায়। এ সময় তার খালা ও ছোটভাই এগিয়ে আসলে তাদেরকেও সে উপুর্যপরি কোপায়। এতে ঘটনাস্থলে তিনজনই মারা যান। ঘটনার পর তুহিন বাড়ি থেকে পালিয়ে যায়। তার স্ত্রী বিষয়টি পরে গ্রামের লোকজন ও নতুন ভারেঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী আলম খানের কাছে জানায়। পরে খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, পুলিশ সুপার জিহাদুল কবির ও তিনি ঘটনাস্থলে রয়েছেন। পরে এ ব্যাপারে তারা বিস্তারিত জানাবেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুলাই ২০১৮
১৪ বার পঠিত হয়েছে