1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

পিএসজিতে যোগ দিলেন ডিয়ারা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮

রিয়াল মাদ্রিদ ও চেলসির সাবেক মিডফিল্ডার লাসানা ডিয়ারা প্যারিস সেইন্ট-জার্মেইতে যোগ দিয়েছেন। মঙ্গলবার পিএসজি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

চুক্তি অনুযায়ী ৩২ বছর বয়সী ডিয়ারা আগামী ২০১৯ সালের জুন পর্যন্ত পিএসজিতে থাকবেন। ৩৫ বছর বয়সী থিয়াগো মোত্তার বদলী হিসেবে ডিয়ারাকে দলভুক্ত করা হয়েছে। মোত্তা সম্প্রতি ইনজুরিতে ভুগছেন।

পিএসজির অফিসিয়াল ওয়েবসাইটে ডিয়ারা বলেছেন, ‘নিজের ঘরের ক্লাবে শেষ পর্যন্ত যোগ দিতে পেরে আমি দারুণ খুশী।’

ফ্রান্সের হয়ে ৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ডিয়ারা ডিসেম্বরের শেষে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল জাজিরা ছেড়ে এসেছেন। পিএসজি সভাপতি নাসির আল-খেলাফি এক বিবৃতিতে বলেছেন, ফ্রান্স ও ফ্রান্সের বাইরে তার অভিজ্ঞতা আমাদের দলে বাড়তি অনুপ্রেরণা যোগাবে। আশা করছি তার সাথে মৌসুমের দ্বিতীয় ভাগটা দারুণ কাটবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews