1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ২০ জেলায় কালবৈশাখীর আভাস সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে

পুরান ঢাকার মেয়ে সাবিলা নূর

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৯ এপ্রিল, ২০১৮

পুরান ঢাকার মেয়ে নীলা। চলনেবলনে অনেকটা উগ্র। পাড়ার বন্ধু-বান্ধব নিয়ে সারাক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়ায় আর আড্ডা দেয়। এটি পাড়ার অন্যরা মেনে নিতে পারে না। এদিকে শফিকও পুরান ঢাকার ছেলে, একটু অন্যরকম। শফিককে মনে মনে পছন্দ করে নীলা, তবে তা বলতে পারে না। একটা সময় সবাই মিলে নীলার বিয়ের জন্য উঠে পড়ে লাগে আর তখনই বাধে বিপত্তি। এমনই এক গল্পে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘গোল্লাছুট’। শ্রাবণী ফেরদৌসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা শুভ্র খান। এটিতে নীলা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। শফিক চরিত্রে দেখা যাবে নিলয় আলমগীরকে।
সাবিলা নূর বলেন, পুরান ঢাকার মেয়ের চরিত্রে কাজ করেছি। গল্পে একটু ভিন্নতা না থাকলে আমি কাজ করি না। এ নাটকের গল্পটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এখানে পুরান ঢাকার ভাষায় কথা বলতে হয়েছে। অনেক মজা লেগেছে কাজ করে। এদিকে বৈশাখের জন্য ‘জ্যামপুত্র’ শিরোনামের একটি এককের কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। এতে তিনি জুটি বেঁধেছেন অভিনেতা আফরান নিশোর সঙ্গে। এটি নির্মাণ করেছেন সাজ্জাদ সুমন। নাটকটি আরটিভিতে প্রচার হবে। এই পর্দাকন্যার বাংলাভিশনে সাগর জাহান পরিচালিত ‘ল্যামপোস্ট’ ও চ্যানেল আইয়ে কাজল আরেফিন অমির ‘বেসিক আলী’ শিরোনামে দুটি ধারাবাহিক প্রচার হচ্ছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews