1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর হরমুজ প্রণালিতে ‘জাহাজ চলাচল বাড়াতে’ সাহায্য করবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ শিক্ষাখাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সমান সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী কুমিল্লা সিটি করপোরেশনের নবাগত প্রশাসককে কুমিল্লা রাইফেলস ক্লাবের শুভেচ্ছা ও সম্মাননা কুমিল্লায় আধুনিক পার্ক ও রেইসকোর্স খালের উন্নয়ন কাজ পরিদর্শন: জেলা প্রশাসক ও সিটি প্রশাসকের দিকনির্দেশনা পারমাণবিক জ্বালানিতে স্বনির্ভরতার পথে ভারত

পুরোপুরি ফিট নেইমার, ইনজুরিতে ফ্রেড

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৯ জুন, ২০১৮

গত ফেব্রুয়ারিতে ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর ব্রাজিল তারকা নেইমার প্রথম ম্যাচ খেলেছেন গত ৩ জুন। ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন নেইমার। নেমেই গোল করেন তিনি। আগামীকাল অস্ট্রিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ রয়েছে ব্রাজিলের। রবিবার ভিয়েনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

গত ম্যাচে নেইমারকে প্রথমার্ধের পর নামানো হলেও অস্ট্রিয়ার বিপক্ষে তাকে পুরো ম্যাচেই খেলতে দেখা যেতে পারে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটি সামনে রেখে লন্ডনে অনুশীলনের সময় কোচ তিতে মেইন ফরমেশনে রাখেন নেইমারকে।

কিন্তু কোচ তিতে তার স্টার্টিং লাইন আপে রাখেননি ফার্নান্দিনহোকে। তিতে তার দলে উইঙ্গার উইলিয়ানেকে রেখেছেন। এটা নির্দেশ করে যে, তিনি মিডফিল্ডার ফিলিপে কুটিনহোকে সেন্ট্রাল পজিশনে খেলাবেন।

নেইমার ইনজুরি থেকে সেরে উঠলেও ইনজুরিতে আক্রান্ত হয়েছেন মিডফিল্ডার ফ্রেড। গত বৃহস্পতিবার তিনি ইনজুরির কারণে ট্রেনিং সেশন ছাড়তে বাধ্য হন। পায়ের গোঁড়ালিতে চোট পেয়েছেন তিনি। ফ্রেডের ইনজুরি থেকে উঠতে কত সময় লাগবে এ ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews