1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
কেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব কোনো ঘাপলা আছে: শিক্ষামন্ত্রী নতুন বন্দোবস্তে শ্রমিকের হিস্যা নিশ্চিত করব: নাহিদ ইসলাম শিশুদের রক্তভেজা স্মৃতি নিয়ে ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদল পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর হরমুজ প্রণালিতে ‘জাহাজ চলাচল বাড়াতে’ সাহায্য করবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ শিক্ষাখাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সমান সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী কাল যাবেন মহিউদ্দিনের বাসায়

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭

সদ্যপ্রয়াত চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার বিকেলে প্রধানমন্ত্রী মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসায় যাওয়ার কথা রয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী বলেন, নৌবাহিনীর বার্ষিক রাষ্ট্রপতির কুচকাওয়াজে যোগ দিতে চট্টগ্রামে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী। রবিবার সকাল ১০টা ১০ মিনিটে নেভাল একাডেমিতে পৌঁছাবেন তিনি। সেখানে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কর্মসূচি নির্ধারিত আছে মাননীয় প্রধানমন্ত্রীর। নৌবাহিনীর কর্মসূচি শেষে বিকেলে প্রধানমন্ত্রী মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রবিবার মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন। বিকেল তিনটায় তিনি মহিউদ্দিন চৌধুরীর পরিবারের সাথে দেখা করে শোকাহত পরিবারের প্রতি সান্তনা জানাবেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) ওয়ারিশ আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে চশমা হিলের বাসার আশপাশ ঘিরে মহড়া দিতে শুরু করেছে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত ১৪ ডিসেম্বর গভীর রাতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী মারা যান। মহিউদ্দিনকে শেষবারের মতো দেখতে এসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, মহিউদ্দিনের মৃত্যুর খবর শুনে প্রধানমন্ত্রী কেঁদেছেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews