ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তাইওয়ানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন বাভি Logo খামেনির দাফনের আগে নতুন করে হামলা-পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র ও ইরান Logo আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু Logo ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’: ট্রাম্প Logo তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা Logo বিশ্বকাপ থেকে বিদায়ের রাতে লজ্জার রেকর্ড রোনালদোর

প্রধানমন্ত্রী কাল যাবেন মহিউদ্দিনের বাসায়

প্রতিনিধির নাম :

সদ্যপ্রয়াত চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার বিকেলে প্রধানমন্ত্রী মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসায় যাওয়ার কথা রয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী বলেন, নৌবাহিনীর বার্ষিক রাষ্ট্রপতির কুচকাওয়াজে যোগ দিতে চট্টগ্রামে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী। রবিবার সকাল ১০টা ১০ মিনিটে নেভাল একাডেমিতে পৌঁছাবেন তিনি। সেখানে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কর্মসূচি নির্ধারিত আছে মাননীয় প্রধানমন্ত্রীর। নৌবাহিনীর কর্মসূচি শেষে বিকেলে প্রধানমন্ত্রী মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রবিবার মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন। বিকেল তিনটায় তিনি মহিউদ্দিন চৌধুরীর পরিবারের সাথে দেখা করে শোকাহত পরিবারের প্রতি সান্তনা জানাবেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) ওয়ারিশ আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে চশমা হিলের বাসার আশপাশ ঘিরে মহড়া দিতে শুরু করেছে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত ১৪ ডিসেম্বর গভীর রাতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী মারা যান। মহিউদ্দিনকে শেষবারের মতো দেখতে এসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, মহিউদ্দিনের মৃত্যুর খবর শুনে প্রধানমন্ত্রী কেঁদেছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
১৮ বার পঠিত হয়েছে