ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান: প্রধানমন্ত্রী Logo গাজায় ইসরাইলি হামলা-গুলিতে নিহত ৪, খাদ্যবাহী গাড়িতে ড্রোন হামলা Logo শেষ মুহূর্তের গোলে সেল্টাকে হারিয়ে বার্সার সমান রিয়াল Logo চট্টগ্রাম রেঞ্জে অভিযানে ইয়াবাসহ মাদক উদ্ধার, গ্রেফতার ৭২৭ Logo পেরুতে শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় বাসিন্দারা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মরণে রাষ্ট্রপতির শ্রদ্ধা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo বাংলাদেশকে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর Logo ফটিকছড়ির নাজিরহাট ভূমি কার্যালয়ে ঘুষ-হয়রানির অভিযোগ Logo পাহারাদার থেকে কোটিপতি! রামু সাব-রেজিস্ট্রি অফিসের নৈশপ্রহরী তোফাইলের অদৃশ্য সাম্রাজ্য

গাজায় ইসরাইলি হামলা-গুলিতে নিহত ৪, খাদ্যবাহী গাড়িতে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শনিবার ইসরাইলি হামলা ও গুলিতে চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন নিহত হয়েছেন খাদ্যসহায়তা বহনকারী একটি গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায়।

গাজা সিটির আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর তিনজন পুরুষের মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় বাস্তুচ্যুত মানুষের জন্য খাদ্য বহনকারী একটি গাড়িতে ইসরাইলি ড্রোন হামলা চালানো হয়। এতে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

হামাসের নিয়ন্ত্রণাধীন উদ্ধারকারী সংস্থা বেসামরিক প্রতিরক্ষা বাহিনী জানায়, উত্তর গাজার জাবালিয়া আল-বালাদ এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে আরও একজন নিহত হয়েছেন। আল-শিফা হাসপাতালও ওই ঘটনায় নিহত একজনের মরদেহ গ্রহণ করেছে।

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এ ঘটনায় মন্তব্য জানতে এএফপি ইসরাইলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।

তবে পরে ইসরাইলি সামরিক বাহিনী এএফপিকে জানায়, তারা ওই এলাকায় ‘বেশ কয়েকজন সামরিক অভিযানে জড়িত ব্যক্তিকে’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি।

ঘটনাস্থলে তোলা এএফপির ছবিতে দেখা যায়, হামলায় একটি ভ্যানের ব্যাপক ক্ষতি হয়েছে। গাড়িটির ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে ছিল খাবার।

এদিকে শনিবার মধ্য গাজার বিভিন্ন এলাকা থেকে ফিলিস্তিনিরা বুরেইজ শরণার্থীশিবিরের দক্ষিণ-পশ্চিমে আগের দিনের বিমান হামলায় নিহত চারজনের জানাজায় অংশ নিতে জড়ো হন।

ওই হামলা সম্পর্কে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, গাজার মধ্যাঞ্চলে বেসামরিক ইসরাইলি নাগরিক ও ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ওপর হামলার পরিকল্পনা নিয়ে বৈঠকের সময় হামাসের সামরিক শাখার ‘বেশ কয়েকজন সন্ত্রাসীকে’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

হামলায় নিহত একজনের ভাই মাহদি আবু গারকুদ ইসরাইলের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে বলেন, ‘নেতানিয়াহু যে যুদ্ধবিরতির কথা বলছেন, তা কোথায়?’

তিনি এএফপিকে বলেন, যুদ্ধ শেষ হয়ে গেছে ধরে নিয়ে পুরো বিশ্ব গাজাবাসীকে পরিত্যাগ করেছে। অথচ বর্তমান সময় যুদ্ধের সময়ের চেয়েও বেশি দুর্বিষহ হয়ে উঠেছে।

২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরাইল ও হামাস নিয়মিত পরস্পরকে দায়ী করে আসছে।

এএফপির হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজায় ১ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের নিয়ন্ত্রণাধীন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে। জাতিসংঘের বিবেচনায় এসব পরিসংখ্যান নির্ভরযোগ্য।

অন্যদিকে, ইসরাইলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, একই সময়ে তাদের সাত সেনা ও একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার মধ্য দিয়ে ইসরাইলের সঙ্গে দুই বছরব্যাপী যুদ্ধ শুরু হয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ২৭ মিনিট আগে
১২ বার পঠিত হয়েছে