1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে অবৈধ বিদেশি সিগারেট জব্দ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচটি প্রকল্প চলমান : মিলন জ্বালানি তেল বিক্রির বিধিনিষেধ তুলে নিলো সরকার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের বৈঠক মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন মির্জা ফখরুল

বঙ্গবন্ধু স্যাটেলাইটে যুক্ত হতে তথ্য মন্ত্রণালয়ের চিঠি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮

বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে ব্রডকাস্ট সুবিধা নিতে সব বেসরকারি টেলিভিশন চ্যানেলকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।তিনি জানান, দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ সম্প্রচারের মধ্য দিয়ে ‘কোনো রকম সমস্যা ছাড়াই’ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের পরীক্ষামূলক বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষা সফল হয়েছে। ফলে অন্য সব চ্যানেল এখন আস্থা পাবে বলে মনে করছেন তিনি।

সরকারি চ্যানেল বিটিভি বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে এই খেলা সরাসরি সম্প্রচার করেছে। তারানা জানান, এখন থেকে বিটিভি আর কোনো স্যাটেলাইটের মাধ্যমে নয়, শুধু বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমেই সম্প্রচার করবে। সম্প্রচারের জন্য বছরে বিটিভির অন্তত ছয় কোটি টাকা খরচ হতো। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার করায় এখন থেকে এই টাকা সাশ্রয় হবে বলে জানান তারানা।

‘আমরা চাই বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ব্যবহার হোক এবং দেশের টাকা দেশেই থাকুক’, বলেন তারানা হালিম।

এদিকে পরীক্ষামূলক সম্প্রচারের প্রথম ধাপটা সাফল্যের সঙ্গে শেষ করায় স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রমের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কমিউনেকশন স্যাটেলাইট কোম্পানি লিমিটিডেট (বিসিএসসিএল)। আগামী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে বাণিজ্যিক সম্প্রচারের প্রাথমিক সময় নির্ধারণ করেছে বিসিএসসিএল।

এ বিষয়ে স্থানীয় টেলিভিশনগুলোকেও প্রস্তুতি নিতে বলেছে বিসিএসসিএল। তবে তার আগে স্যাটেলাইটের নির্মাতা প্রতিষ্ঠান থ্যালাস আরও একটি টেকনিক্যাল পরীক্ষা করবে। এরপর স্যাটেলাইটটিকে বিসিএসসিএলের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে ১১ মে যুক্তরাষ্ট্রের কেপ কার্নিভাল থেকে দেশের প্রথম স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ হয়। সব মিলে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে খরচ হয়েছে দুই হাজার ৭৬৫ কোটি টাকা। আগামী সাত বছরের মধ্যে এ খরচ উঠে আসবে বলে ধারণা উৎক্ষেপণকারী সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। টেকশহর।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews