1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘বছরসেরা ম্যাচ খেলতে যাচ্ছে রিয়াল’

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮

বর্তমানে চ্যাম্পিয়নস লিগই ভরসা জিদানের। সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় লেগে সেরাটা দেওয়ার দিকে মনোযোগী তার দল।  ম্যাচের উত্তেজনা মাথায় রেখে দ্বিতীয় লেগটাকে বছরের সেরা ম্যাচ তকমা দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ, ‘আমরা প্রস্তুত। তবে আমরা ফাইনাল নিয়ে আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞ। মঙ্গলবার বছরসেরা ম্যাচটাই খেলতে যাচ্ছি।’

মৌসুমের প্রায় অর্ধেকটা সময় লা লিগা শিরোপা জেতার আশা করেছিলেন জিনেদিন জিদান। চলমান অবস্থায় বার্সেলোনার ঘরেই উঠতে যাচ্ছে এই শিরোপা। চলমান এই পরিস্থিতি মেনে নিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ, ‘লা লিগায় আমাদের যেই অবস্থা তাতে খুব বেশি আনন্দিত হওয়ার কিছু নেই। শুরুতে অনেক পয়েন্ট হারিয়েছি। তবে এটা স্বীকার করতেই হবে কিছু মুহূর্ত মৌসুম পুরোপুরি শেষ করে দেয়।’

চ্যাম্পিয়নস লিগকে মাথায় রেখে লেগানেসের বিপক্ষে বিশ্রামে ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো ও সের্হিও রামোস। তাতে ম্যাচের শেষভাগে আর্মব্যান্ড পড়েছিলেন গ্যারেথ বেল। ৯০ মিনিট খেলায় মঙ্গলবারের ম্যাচে তাকে সাইড বেঞ্চে দেখা যাবে- এমন সম্ভাবনার কথা তুললে জিদান অবশ্য উত্তর দেন কৌশলে, ‘আজকে সে ভালো খেলেছে। তবে তার ৯০ মিনিট খেলা মানে এই নয় যে মঙ্গলবার সে থাকছে না।’

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews