ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

বছরের প্রথম বিয়েতে গাঁট বাঁধলেন প্রতীক-সোনিয়া

প্রতিনিধির নাম :

বছরের শুরুতেই বলিউডে আলোড়ন তুলেছে বছরের প্রথম বিয়ে। বুধবার (২৩ জানুয়ারি) বিয়ের পিড়িতে বসেন রাজ বাব্বর আর স্মিতা পাতিল দম্পতির ছেলে বলিউড তারকা প্রতীক বাব্বর। পাত্রী সানিয়া সাগর। প্রতীক-সোনিয়ার আট বছরের প্রেম অবশেষে রূপ নিচ্ছে বিয়ের। তাদের বিয়ের এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় লক্ষ্ণৌতে।

এর আগে প্রতীক বাব্বর আর সানিয়া যৌথভাবে তাদের গায়েহলুদ ও মেহেদি অনুষ্ঠান আয়োজন করেন। হলুদ ও মেহেদি অনুষ্ঠানের কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন সোনিয়া। সোনিয়ার পোস্ট করা ছবিতে তার পরনে ছিল হলুদ পোশাক। জাকজমকপূর্ণ পোশাকের সঙ্গে ফুল দিয়ে সাজানো ছিল তার চুলও। এছাড়া প্রতীক কুর্তা-পাজামা ও সবুজ শাল কাঁধে। এরপরই বলিউড পাড়ায় আলোড়ন পড়ে তাদের বিয়ের বিষয়ে।

বলি পাড়ার এই বিয়ের অনুষ্ঠানের পাত্রী উত্তর প্রদেশের বহুজন সমাজ পার্টির নেতা পবন সাগরের মেয়ে সানিয়া সাগর। অন্যদিকে বলিউডের বরেণ্য অভিনেতা রাজ বাব্বর বর্তমানে উত্তর প্রদেশে কংগ্রেস সভাপতি। পাত্র-পাত্রীর দুইজনই বাবা বর্তমানে সক্রিয় রাজনীতিতে থাকায় তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে বলিউডের তারকাদের চেয়ে রাজনৈতিক নেতাদের বেশি সমাগম হবে, এমনটা আগে থেকেই ধারণা করা হচ্ছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯
১০ বার পঠিত হয়েছে