ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন Logo প্রথম সেশন বাংলাদেশের Logo কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত Logo দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল Logo নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার Logo পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আমিরাত ও জাহাজে হামলা ‘অযৌক্তিক’: ইরানকে মাখোঁ Logo যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভোট শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি

বন্ধুকে যৌন নিগ্রহের অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার

প্রতিনিধির নাম :

কলেজের বন্ধুকে যৌন নিগ্রহহের অভিযোগে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। আটকের নাম মহম্মদ রিনিশ (২৭)। বাড়ি ভারতের কেরালায়।

নিগৃহীত ছাত্রের অভিযোগের ভিত্তিতেই রিনিশকে গ্রেফতার করে গাচিবৌলি থানার পুলিশ। আদালতে তোলা হলে আটক সেই ছাত্রকে পুলিশ হেফাজত দিয়েছেন বিচারক। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবাসনে।

পুলিশ জানিয়েছে, আটক ও নিগৃহীত সেই দুই যুবক হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র। রিনিশ এমবিএ প্রথম বর্ষের ছাত্র। অন্যদিকে বছর ১৯ বছরের নিগৃহীত ছাত্র সমাজবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন। গত রবিবার রাতে ছাত্র আবাসনের নিজের ঘরেই ছিলেন সেই ছাত্র। এমন সময় আচমকাই তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় রিনিশ। কোনও রকম প্রতিরোধ করার আগেই তার উপরে ঝাঁপিয়ে পড়ে সেই এমবিএ ছাত্র।

এই ঘটনায় নিগৃহীত ছাত্রের তরফে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় উল্লেখিত অস্বাভাবিক অপরাধের আওতায় অভিযোগ দায়ের করেছে পুলিশ।

এই প্রসঙ্গে গাচিবৌলি থানার পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তদন্ত রিপোর্ট অনুসারে নিগৃহীত ও আটক দুই ছাত্রই দীর্ঘদিন পরস্পর পরস্পরকে চেনে। তাদের মধ্যে বন্ধুত্বও রয়েছে। আমরা এই সংক্রান্ত আরও তথ্য খুঁজে বের করার চেষ্টা করছি। যা তদন্তের ক্ষেত্রে সহযোগিতা করবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮
৫ বার পঠিত হয়েছে