ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন Logo প্রথম সেশন বাংলাদেশের Logo কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত Logo দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল Logo নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার Logo পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আমিরাত ও জাহাজে হামলা ‘অযৌক্তিক’: ইরানকে মাখোঁ Logo যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভোট শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি

বলিউডের ছবিতে হিরো আলম

প্রতিনিধির নাম :

  বিনোদন প্রতিবেদক

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া হিরো আলম বলিউডের সিনেমায় কাজ করতে যাচ্ছেন। এমন খবর চাউর হয়েছিল বেশ কিছুদিন আগে। এই খবর তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন অনেকেই। এবার হিরো আলম সত্যি সত্যিই বলিউডের সিনেমায় কাজ করতে যাচ্ছেন।

২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তিকালের একটি বলিউড ছবিতে  অন্যতম ভূমিকায় দেখা যাবে তাকে।

আজ  বুধবার দুপুরে ছবির পরিচালক প্রভাত কুমার ও হিরো আলমের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে। ছবির নাম ‘বিজু দ্য হিরো’। আগামী ডিসেম্বর থেকে ভারতে এর কাজ শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক প্রভাত কুমার।

তিনি আমাদের সময় অনলাইনকে বলেন, ‘আমার ছবিতে হিরো আলমের মতো হালকা-পাতলা ধরনের একজন অভিনেতা দরকার। পুরো ছবির গল্প তাকে ঘিরেই এগিয়ে যাবে। এই ছবিতে একজন বলিউডের অভিনেত্রীও অভিনয় করবেন’।

হিরো আলম এর আগে বাংলাদেশে ‘মার ছক্কা’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় প্রথম দেখা মিলে তার।

65Shares
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮
৭ বার পঠিত হয়েছে