ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ Logo হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর Logo গাজীপুরে শব্দদূষণ রোধে সাইলেন্ট র‌্যালি ও মতবিনিময় Logo বগুড়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার Logo ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের Logo পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর

যাত্রা শুরু করল শাকিবের ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’

প্রতিনিধির নাম :

ঢাকা:  বহুল আলোচিত ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। সোমবার (২ অক্টোবর) ঢাকা ক্লাবে দুপুর সাড়ে ১২টায়  নাসির উদ্দিন দিলূ সভাপতি ও নির্মাতা কাজী হায়াতকে সাধারণ সম্পাদক করে সংগঠনটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি সবাইকে চলচ্চিত্রের উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

শক্তিমান অভিনেতা আহমেদ শরিফের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই কোরআন তেলাওয়াত করেন জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান। এরপর মূল পর্বের উপস্থাপনার দায়িত্ব তুলেদেন আলোচিত দুই নায়িকা মৌসুমী ও নুসরাত ফারিয়ার হাতে।

তাদের উপস্থাপনার শুরুতেই সংগঠনের প্রেস নোট পড়ে শোনান অভিনেতা ও সংগঠনটির কার্য-নির্বাহী সদস্য কাজী মারুফ।

মৌসুমী ও নুসরাত ফারিয়ার প্রানবন্ত উপস্থাপনায়  বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক কাজী হায়াত, সভাপতি নাসির উদ্দিন দিলু, কার্য-নির্বাহী সদস্য ওমর সানী,কার্য-নির্বাহী সদস্য শাকিব খান, আন্তর্জাতিক সম্পাদক মৌসুমি ও সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ফারহান আমিন নতুন ।

১৯৩৭ সালে গঠিত ‘ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন’ (ইমপা)-এর আদলে হতে যাচ্ছে চলচ্চিত্রের নতুন সংগঠনটি।
জুন মাসে যৌথ প্রযোজনায় ছবি মুক্তির ইস্যুতে দুইভাগে ভাগ হয়ে যায় চলচ্চিত্রাঙ্গন। সেসময় চলচ্চিত্রের ১৮ সংগঠন নিয়ে গঠিত হয় চলচ্চিত্র পরিবার। সেই পরিবারের বাইরে থেকে কলাকুশলীরা মিলেই তৈরি করলেন নতুন সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭
১৫ বার পঠিত হয়েছে