1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
পহেলা বৈশাখকে ঘিরে ব্যস্ততা বেড়েছে পটুয়াখালীর পালপাড়ার মৃৎশিল্পীদের ইরানের যুদ্ধবিরতি নিয়ে মন্তব্য করায় এরদোগানের তীব্র সমালোচনা করলেন নেতানিয়াহু ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে আলোচনা ব্যর্থ : ভ্যান্স কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ মস্তিষ্কের জটিলতায় হাঁটার গুরুত্ব

রাজশাহীতে পুলিশের গুলিতে নারী মাদক ব্যবসায়ী আহত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮

রাজশাহীতে আটকের পর পুলিশের গাড়ি থেকে পালানোর সময় গুলিতে এক নারী মাদক ব্যবসায়ী আহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার চারখুটার মোড়ে এ ঘটনা ঘটে।

গুলিতে আহত নারী মাদক ব্যবসায়ীর নাম আজিজা খাতুন (৪০)। সে টুলটুলিপাড়ার এরাজ আলীর স্ত্রী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আটটি মামলা আছে। এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে।

কাশিয়াডাঙ্গা থানার ওসি রবিউল ইসলাম বলেন, অব্যাহত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে টুলটুলি পাড়া এলাকা থেকে আজিজাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে হাসুয়া নিয়ে তেড়ে আসে আজিজা। পরে পুলিশ তাকে নিবৃত করে তার কাছ থেকে হাসুয়া নিয়ে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ও একটি হাসুয়া জব্দ করা হয়।

ওসি বলেন, আজিজাকে পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় খবর আসে চারখুটার মোড়ে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। খবর পেয়ে সেখানে গিয়ে পুলিশ গাড়ি থেকে নেমে যায়। এ সময় দুইজন নারী কনস্টেবলসহ আজিজা গাড়ি ছিল। এরই মধ্যেই দুই নারী কনস্টেবলকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে লাফ দিয়ে আজিজা পালনোর চেষ্টা করে। এ সময় পুলিশ শর্টগানের এক রাউন্ড গুলি চালালে তার ডান পায়ে লাগে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews