1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখো মানুষের চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

রোনালদোর হ্যাট্রিকে দুরন্ত জয় পর্তুগালের

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

আন্তর্জাতিক কেরিয়ারের নবম হ্যাট্রিকটি করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার দুরন্ত ফুটবলের সৌজন্যে বৃহস্পতিবার পর্তুগাল ৬-০ গোলে হারাল লিথুয়ানিয়াকে। উয়েফা ইউরো ২০২০-তে স্থান পাকা করা থেকে আর মাত্র একটি জয় দূরে তারা।

উয়েফা ডট কমে প্রকাশিত প্রতিবেদনের সূত্রে জানা গেছে, পর্তুগাল অধিনায়ক তার খাতা খোলেন বক্সের মধ্যে দুর্দান্ত এক স্পট কিকে। প্রথম গোলের খান‌িক বাদেই ২২ মিনিটে আসে দ্বিতীয় গোল। পরে আরও একটি গোল করেন তিনি। গঞ্জালোর পাস থেকে করা সেই গোলেই হ্যাট্রিক সম্পূর্ণ হয় সিআরসেভেনের। রোনালদো ছাড়াও এদিন গোল করেন পিজি, গঞ্জালো ও সিলভা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫২ ও ৫৬ মিনিটে গোল করেন পিজি ও গঞ্জালো। এরপর ৬৩ মিনিটে গোল করেন সিলভা।

লিথুয়ানিয়া পর্তুগালের গোলের উদ্দেশে একটিও শট খেলতে পারেনি এদিন‌! সব মিলিয়ে আগাগোড়া আধিপত্য রেখে এই গুরুত্বপূর্ণ জয় পেল পর্তুগাল। তবে এই দুরন্ত জয়ের পরেও এখনও যোগ্যতা অর্জন করা হয়নি পর্তুগালের। সার্বিয়া লুক্সেমবার্গকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে গ্রুপ বি-র অন্য খেলায়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews