ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন Logo প্রথম সেশন বাংলাদেশের Logo কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত Logo দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল Logo নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার Logo পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আমিরাত ও জাহাজে হামলা ‘অযৌক্তিক’: ইরানকে মাখোঁ Logo যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভোট শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি

রোহিঙ্গা ইস্যু: বাংলাদেশ-মিয়ানমার সফরে আসছে মার্কিন প্রতিনিধি দল

প্রতিনিধির নাম :

জীবন নিউজ, ডেস্ক: রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে বাংলাদেশ ও মিয়ানমার সফরে আসছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দেবেন মার্কিন জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইমন হেনশ।
গতকাল রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। গতকালই তাদের মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। এরপর দলটি বাংলাদেশে আসবে। ৪ নভেম্বর পর্যন্ত তারা দুই দেশ সফর করবেন।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরো ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কট বাসবি, দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টম ভাজদা, পূর্ব-এশিয়া ও প্যাসিফিক বিষয়ক ব্যুরোর অফিস ডিরেক্টর প্যাট্রিসিয়া মাহোনিও থাকবেন।
বিবৃতিতে বলা হয়, দলটি সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধানে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ নিয়ে আলোচনা করবে। বাংলাদেশ সফরের সময় প্রতিনিধি দলের সদস্যরা সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, দাতা ও মানবিক ত্রাণ সহায়তা সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের জীবন রক্ষায় সহযোগিতা দেওয়ার বিষয়ে আলোচনা করবেন। তাদের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শনের কথা রয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭
৭ বার পঠিত হয়েছে