1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
পহেলা বৈশাখকে ঘিরে ব্যস্ততা বেড়েছে পটুয়াখালীর পালপাড়ার মৃৎশিল্পীদের ইরানের যুদ্ধবিরতি নিয়ে মন্তব্য করায় এরদোগানের তীব্র সমালোচনা করলেন নেতানিয়াহু ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে আলোচনা ব্যর্থ : ভ্যান্স কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ মস্তিষ্কের জটিলতায় হাঁটার গুরুত্ব

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে একই পরিবারের চারজনের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে রোহিঙ্গা ঝুপড়িতে আগুন লাগলে এই ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন-আব্দুল রহিমের স্ত্রী নুরহাবা বেগম (২৫), মেয়ে দিলসাদ বিবি (৫), ছেলে আমিন শরীফ (৩) ও দেড় বছর বয়সী আঞ্জুমান।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে উখিয়ার টিভি রিলে কেন্দ্রের পূর্ব পাশে ট্রানজিট ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মোমবাতি থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর আগুন ক্যাম্পে ছড়িয়ে পড়ে। এতে মা ও সন্তানসহ চারজনের মৃত্যু হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, মোমবাতি থেকে আগুন লেগে যায় রোহিঙ্গা ক্যাম্পে। আগুনে পুরো ঝুপড়িটি পুড়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা অগ্নিদগ্ধ হয়। পাশের রেডক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকালে আব্দুল রহিমের স্ত্রী নুরহাবা বেগম, মেয়ে দিলসাদ বিবি, ছেলে আমিন শরীফ ও দেড় বছর বয়সী আঞ্জুমান মারা যায়। আব্দুল রহিম ও দুই সন্তান চিকিৎসাধীন রয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews