1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন ডেমরা থানা কমিটির পক্ষ থেকে মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও বিশাল সমাবেশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ২০ জেলায় কালবৈশাখীর আভাস সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি

লতিফ সিদ্দিকীর জামিন আপিল বিভাগে বহাল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিনের বিরুদ্ধে দুদকের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে তাঁর জামিন বহাল থাকছে। রবিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন বহাল রেখে এ আদেশ দেন।

আদালতে লতিফ সিদ্দিকীর আইনজীবী ছিলেন মনসুরুল হক চৌধুরী ও শাহ মঞ্জুরুল হক। দুদকের পক্ষে শুনানি ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
এর আগে গত ৪ নভেম্বর বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ লতিফ সিদ্দিককে জামিন দেন। তবে তা স্থগিত চেয়ে দুদকের আবেদনের পর তা স্থগিত করেন আপিল বিভাগ। একইসঙ্গে লিভ টু আপিল করতে বলা হয়। এরপর দুদক লিভ টু আপিল করে, যা আজ আপিল বিভাগ খারিজ করে দিলেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews