ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo দিনাজপুরে কুরিয়ার সার্ভিস অফিস থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার Logo জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি Logo মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির Logo দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo পাকিস্তান দলে যোগ দিচ্ছেন শফিক ও শাকিল Logo স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান Logo যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

লেস্টার সিটির ৯ গোলের জয়ের ম্যাচে ৮ রেকর্ড

প্রতিনিধির নাম :

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শুক্রবার রাতে সাউদাম্পটকে গোলের বন্যায় ভাসায় লেস্টার সিটি। সাউদাম্পটেরই মাঠ সেন্ট ম্যারি স্টেডিয়ামে জেমি ভার্ডি ও আয়োজে পেরেজের হ্যাটট্রিকে ৯-০ গোলে জয় পায় ২০১৫-১৬ সালের চ্যাম্পিয়নরা।

এ ম্যাচ শেষে ৮টি রেকর্ড হয়েছে। নিচে রেকর্ডগুলো দেওয়া হলো:
১. ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে অ্যাওয়ে ম্যাচে সবচেয়ে বড় জয় পেল লেস্টার। এর আগের রেকর্ডগুলো ছিল, উলভারহ্যাম্পটনের মাঠে ওয়েস্ট ব্রমউইচ (৮-০, ১৮৯৩), নিউক্যাসেল ইউনাইটেডের মাঠে সান্ডারল্যান্ড (৯-১, ১৯০৮), কার্ডিফ সিটির মাঠে উলভারহ্যাম্পটন (৯-১, ১৯৫৫)।

২. সাউদাম্পটনের ১৩৩ বছরের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় হার। এর আগে দলটি ১৯৯৯ সালে লিভারপুলের কাছে ৭-১ গোলে হেরেছিল।

৩. এটা ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে বড় জয়ও। তবে এক্ষেত্রে তাদের ম্যানচেস্টার সিটির রেকর্ডে ভাগ বসাতে হয়েছে। ১৯৯৫ সালে ম্যানসিটি আইপিসুইচ টাউনের বিপক্ষে সমান ৯-০ গোলে জয় পেয়েছিল।

৪. প্রিমিয়ার লিগের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার একই দলের দুই ফুটবলার হ্যাটট্রিকের দেখা পেলেন। ভার্ডি ও পেরেজের আগে ২০০৩ সালে আর্সেনালের জার্মেইন পিনাট ও রবার্ট পিরেস সাউদাম্পটনের বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন।

৫. লেস্টার দ্বিতীয় দল হিসেবে প্রিমিয়ার লিগে প্রথমার্ধে ৫-০ গোলে লিড পায়। এর আগে ২০১০ সালে বার্নলির বিপক্ষে ম্যানচেস্টার সিটি ৫ গোলে এগিয়ে ছিল। সে ম্যাচে সিটিজেনরা ৬-১ গোলে জয় পায়।

৬. গত ট্রান্সফার উন্ডোতে নিউক্যাসেল ইউনাইটেড থেকে ৩৭.৩ মিলিয়ন ইউরোতে লেস্টার আসার পর এ ম্যাচেই প্রথম গোলের দেখা পেলেন পেরেজ। করেলন হ্যাটট্রিকও। এর আগে ১০ ম্যাচ খেলে কোনো গোলের দেখা পাননি তিনি।

৭. লেস্টারের হয়ে শেষ ২১ ম্যাচ খেলে ১৯টি গোল করলেন ভার্ডি।

৮. লেস্টারের ফুলব্যাক বেন চিলওয়েল তার ক্যারিয়ারের ১০৬ ম্যাচে দ্বিতীয় গোলের দেখা পেলেন। তার আগের গোলটি এসেছিল ২০১৭ সালে টটেনহ্যামের বিপক্ষে ৬-১ গোলে হারের ম্যাচে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
১২ বার পঠিত হয়েছে