ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গোমেজের চোটে দুশ্চিন্তায় লিভারপুলের নতুন কোচ ইরাওলা Logo অধিকৃত পশ্চিম তীরে ২ মসজিদে আগুন দেওয়ার অভিযোগ Logo জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন Logo চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী/// Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা

খেলাধুলা ডেস্ক

গোমেজের চোটে দুশ্চিন্তায় লিভারপুলের নতুন কোচ ইরাওলা

প্রতিনিধির নাম :

লিভারপুলের প্রীতি ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে জয়ের পরও জো গোমেজের চোটকে নিজের দায়িত্বগ্রহণের শুরুতে “সবচেয়ে খারাপ খবর” বলে মন্তব্য করেছেন লিভারপুলের নতুন কোচ আন্দোনি ইরাওলা।

বোর্নমাউথ থেকে মৌসুম শেষে লিভারপুলে যোগ দিয়ে বরখাস্ত হওয়া আর্নে স্লটের স্থলাভিষিক্ত হওয়ার পর এটি ছিল ইরাওলার দায়িত্বে প্রথম ম্যাচ।

শনিবার ন্যাশভিলে যুক্তরাষ্ট্র সফরের উদ্বোধনী ম্যাচে কিয়েরান মরিসন, ডমিনিক সোবোসলাই, ফেডেরিকো কিয়েসা এবং লুইস কৌমাসের গোলে লিভারপুল ৪-২ ব্যবধানে সান্ডারল্যান্ডকে হারায়।

তবে সেন্টার-ব্যাক হিসেবে ম্যাচ শুরু করা এবং অধিনায়কের দায়িত্ব পালন করা গোমেজ অষ্টম মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।

গোমেজের আগেভাগে মাঠ ছাড়ায় ইরাওলার রক্ষণভাগের সংকট আরও বেড়ে যায়। এ্যানফিল্ডে নতুন আসা জেরেমি জ্যাকেট এখনও নিজের ফিটনেস সমস্যার কারণে ধীরে ধীরে দলে ফিরছেন, আর জিওভান্নি লিওনি দীর্ঘদিনের চোট কাটিয়ে পুনর্বাসনের পর্যায়ে রয়েছেন।

ইরাওলা সপ্তাহের শুরুতেই বলেছিলেন, রক্ষণভাগে তার স্কোয়াডে বেশ সমস্যা রয়েছে।

তিনি বলেন, “সম্ভবত সবচেয়ে খারাপ খবর হলো শুরুতেই বড় চোট পাওয়া। আমরা খুশি ছিলাম, কারণ অনুশীলনের পুরো সময়টা কোনো খেলোয়াড়কে না হারিয়েই কাটাচ্ছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শুরুতেই আমরা জো’কে হারালাম। জেরেমির ক্ষেত্রে আমরা ধীরে এগোনোর সিদ্ধান্ত নিয়েছি। কাঁধের চোটের কারণে সে অনেক মাস মাঠের বাইরে ছিল। তাই আমরা তাকে নিয়ে তাড়াহুড়া করব না। সম্ভবত যুক্তরাষ্ট্র সফরের শেষ ম্যাচে সে খেলবে এবং ধীরে ধীরে ম্যাচ খেলার সময় পাবে।”

চোটের ধাক্কা সত্ত্বেও ইরাওলা আশা করছেন, এই জয় নিউইয়র্কে রেক্সহ্যামের বিপক্ষে এবং শিকাগোয় লিডস ইউনাইটেডের বিপক্ষে পরবর্তী ম্যাচগুলোর আগে দলকে আরও উন্নতির ভিত্তি গড়ে দিতে সাহায্য করবে।

তিনি বলেন, “অবশ্যই অনেক কিছুই শুধরে নিতে হবে। আজ ছিল প্রথম ম্যাচ। খেলোয়াড়দের পায়ে অনুশীলনের ক্লান্তি অনুভূত হচ্ছিল। তাই আমাদের খেলায় কিছুটা সতেজতার অভাব ছিল। তবে উন্নতির জন্য এটি আমাদের একটি ভালো সূচনা এনে দিয়েছে।”

নেদারল্যান্ডসের বিশ্বকাপ অভিযান শেষে অতিরিক্ত বিশ্রাম দেওয়া হয়েছে ভার্জিল ফন ডাইককে। তবে ইরাওলা নিশ্চিত করেছেন, বিশ্বকাপ-পরবর্তী বিরতি শেষে আলেক্সান্ডার ইসাক, ফ্লোরিয়ান রিটজ এবং রায়ান গ্রাভেনবার্খ ইতোমধ্যে শিকাগোয় পৌঁছেছেন এবং খুব শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ৫৯ মিনিট আগে
২০ বার পঠিত হয়েছে