1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

সাকিবকে কটাক্ষ করে পোলকের বক্তব্য, জবাব দিলেন তামিম

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০১৭

বাংলাদেশ দল যখন দক্ষিণ আফ্রিকায় স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজে নাকানি-চুবানি খাচ্ছে, টেস্ট থেকে বিশ্রাম নিয়ে সাকিব আল হাসান আছেন বাংলাদেশে। টানা ক্রিকেটে থাকা বাংলাদেশি বিশ্বসেরা অলরাউন্ডার ধকল থেকে বাঁচতে টেস্টে নিয়েছেন বিশ্রাম। আর এই কারণে অনেকেই মত্ত হয়েছেন তার সমালোচনায়।

এমনই অদ্ভুত ও যুক্তিহীন সমালোচনায় যোগ দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও বর্তমান ধারাভাষ্যকার শন পোলকও। সাকিব এই সিরিজ শেষেও বিশ্রাম নিতে পারতেন জানিয়ে সম্প্রতি পোলক বলেন, এই সিরিজে সাকিবের দলের সাথে থাকা উচিত ছিল।

সাকিবকে নিয়ে সমালোচনার জবাব অবশ্য দিয়েছেন বন্ধু তামিম ইকবাল। তামিম বলেন, ‘একজন খেলোয়াড়ের শরীরের অবস্থা সে ছাড়া আর কেউ ভালো বোঝে না। শন পোলক বা বড় বড় ব্যক্তি যাঁরা আছেন, তাঁরা কি বলেন না বলেন ও দিয়ে আমার কিচ্ছু আসে-যায় না। সাকিব বিশ্রাম নেবে কি নেবে না, এটা সাকিব ঠিক করবে। ওর শরীর, ও যদি মনে করে ও শতভাগ দিতে পারবে না, বিশ্রাম নেওয়া উচিত, তো সেটাই উচিত।’

এ সময় তিনি দৃষ্টান্ত হিসেবে টেনে আনেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের কথাও। তামিম বলেন, ‘জেমস অ্যান্ডারসন শুধু ইংল্যান্ডে খেলে কেন? এশিয়াতে আসে না কেন! বাংলাদেশে আসে না কেন! এটা নিয়ে তো কাউকে কোনো দিন প্রশ্ন করতে দেখিনি!’

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews