1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ২০ জেলায় কালবৈশাখীর আভাস সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে

সিলেটে ট্রাক চাপায় অটোরিকশা আরোহী দুই ভাই নিহত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮

 

সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ট্রাক চাপায় অটোরিকশা আরোহী দুই ভাই নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার হেতিমগঞ্জের সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গোলাপগঞ্জ থানার ওসি ফজলুল হক শিবলী জানান। নিহতরা হলেন- গোলাপগঞ্জের গুগারকুল গ্রামের সিকন্দর আলীর দুই ছেলে সুরুজ আলী ও তরমুজ আলী। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি ফজলুল বলেন, বিয়ানীবাজার থেকে সিলেটগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যু হয়; আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে আরও একজনের মৃত্যু হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান। তিনি বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়। পরে বিক্ষুদ্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews