1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
কুমিল্লা নগরীর চর্থায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীরে জিংকের ঘাটতি পূরণে করণীয় ইরাকের আকাশে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত

সিলেটে দারুন শুরু বাংলাদেশ ‘এ’ দলের

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭

ঢাকা: সিলেটে শুরু হয়েছে বাংলাদেশ ‘এ’ ও আয়ারল্যান্ড ‘এ’ দলের মধ্যে একমাত্র বেসরকারি চার দিনের টেস্ট। প্রথম দিনেই আইরিশদের কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশের বোলাররা। এক সময় স্কোরবোর্ডে ২৯ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। তবে আইরিশদের রাস্তা দেখিয়েছেন ভারতীয় বংশোদ্ভুত সিমি সিং। তাঁর সেঞ্চুরির কল্যাণে অলআউট হওয়ার আগে আয়ারল্যান্ড তুলেছে ২৫৫ রান। দিন শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ৩৮ রান। দুই পেসার কামরুল ইসলাম রাব্বী ও ইবাদত হোসেন পেয়েছেন দুটি করে উইকেট। লেগ স্পিনার জুবায়ের হোসেনও পেয়েছেন ২ উইকেট। সাইফ হাসান চোটে পড়ায় শেষ মহুর্তে দলে সুযোগ পাওয়া মেহেদি হাসান ৩ উইকেট তুলে নিয়েছেন। গত মে মাসে আয়ারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সিমির নিউজিল্যান্ডের বিপক্ষে। দুটি ওয়ানডে খেলা এই মিডল অর্ডার ব্যাটসম্যান সেঞ্চুরি করে আইরিশ নির্বাচকদের একটা বার্তাও দিয়ে রাখলেন। শন টেরির সঙ্গে চতুর্থ উইকেটে ৭৯ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা সামলেছেন। ১৬৯ রানে ৮ উইকেট হারানো আয়ারল্যান্ড যে দুই শ পেরিয়েছে সেটি সিমি-অ্যান্ড্রু ম্যাকব্রাইনের ৯ম উইকেট জুটিতে ৪৮ রানের সৌজন্যে। সিমি আউট হয়েছেন ১২১ রান করে। ম্যাকব্রাইনের ব্যাট থেকে এসেছে ৫৭ রান।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews