ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি

হরতালের সমর্থনে ঢাবিতে ছাত্রদলের মিছিল, গাড়ি ভাঙচুর

প্রতিনিধির নাম :

ঢাকার ‍দুই সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির ডাকা হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে পলাশী মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিল চলাকালে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

তবে অভিযোগ অস্বীকার করে ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমানুল্লাহ আমান বলেন, আমরা হরতালের সমর্থনে শান্তিপূর্ণ একটি মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেছি। আমাদের মিছিল থেকে গাড়ি ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমানউল্লাহ আমান ও যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন প্রমুখ অংশ নেন।

এছাড়া হরতালের সমর্থনে শনিবার রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আল মেহেদী তালুকদারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কাঁটাবন থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:০১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
২১ বার পঠিত হয়েছে