ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুমিল্লা-৬ আসনের অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময় Logo ফেনীতে পৃথক অভিযানে ৩৯ কেজি গাঁজা, ইয়াবা ও ইস্কাপসহ আটক ৪ Logo নোবেল রসায়নে স্বীকৃতি পেল ওষুধ তৈরির যুগান্তকারী ‘কাইরাল’ গবেষণা Logo সড়কে নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধে নতুন ফেডারেশন কার্যকর ভূমিকা রাখবে: রিজভী Logo ইন্দোনেশিয়ার সঙ্গে ভিসা ও বাণিজ্য সহযোগিতা জোরদারে মাহ্দী আমিনের বৈঠক Logo ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক Logo বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট উপাধি পেলেন মেসি Logo রাঙ্গামাটিতে ভারতীয় সিগারেটসহ দুই জন আটক Logo ৭ অক্টোবরের বার্ষিকীতে গাজায় ইসরায়েলের হামলায় নিহত অন্তত ২ Logo শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান

১১ দিন পর শাবিতে ফিরলেন ড. জাফর ইকবাল

প্রতিনিধির নাম :

নিজ ক্যাম্পাসে ছুরিকাহত লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল দীর্ঘ ১১ দিন চিকিৎসা শেষে সিলেট ফিরলেন। বুধবার বেলা ১২টা ৪৬ মিনিটে বেসরকারি একটি বিমানে করে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। শাবির ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক হিমাদ্রি শেখর রায় জানান, মঙ্গলবার তার সেলাই কাটা হয়। শারীরিক অবস্থা ভালো থাকায় তিনি সিলেটে ফেরেন।

বিমানবন্দরে ড. জাফর ইকবালকে তার সহকর্মীরা স্বাগত জানান। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে প্রিয় ক্যাম্পাস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এদিকে অধ্যাপক জাফর ইকবালের নিরাপত্তা আগের চেয়ে জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম।
তিনি বলেন, নিরাপত্তা আগের চেয়ে জোরদার করা হয়েছে। তার অফিস, বাসা, এমনকি তিনি যেখানে যাবেন পুলিশ তার সাথে থাকবে।

গত ৩ মার্চ শাবির মুক্তমঞ্চে হামলার শিকার হন জনপ্রিয় লেখক ড. জাফর ইকবাল।

আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে রাতেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮
৫৩ বার পঠিত হয়েছে