1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪২ বছরের টেস্ট ইতিহাসে স্টোকসের অনন্য কীর্তি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০

ইংল্যান্ডের জার্সি গায়ে টেস্ট ক্রিকেটে ক্যাচ নেওয়ায় অসাধারণ এক রেকর্ড গড়লেন অলরাউন্ডার বেন স্টোকস। নিউল্যান্ডসে রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে জেমস এন্ডারসনের বলে স্বাগতিক এনরিখ নর্টির ক্যাচ নেয়ার সঙ্গে সঙ্গে স্টোকস জায়গা করে নেন রেকর্ড বইয়ে। ইনিংসে এটি ছিল তার পঞ্চম ক্যাচ। যা সবক’টিই তিনি নিয়েছেন দ্বিতীয় স্লিপে।

টেস্ট ক্রিকেটের ১৪২ বছরের ইতিহাসে উইকেটরক্ষক ব্যতীত অন্য কোনো ক্রিকেটারের একই জায়গায় দাঁড়িয়ে ৫ ক্যাচ নেয়ার আর কোনও নজির নেই।
এ পর্যন্ত ১০১৯টি টেস্ট খেলা ইংল্যান্ড দলের হয়ে এক ইনিংসে চারটি ক্যাচ ধরার রেকর্ড রয়েছে ২৩টি। যার মধ্যে সর্বশেষ চার ক্যাচ ধরেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। গত বছর জানুয়ারিতে লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি।

প্রথমে পাঁচটি ক্যাচ লুফে নিয়ে টেস্ট ক্রিকেটের বিশ্ব রেকর্ডের সমতায় পৌছান স্টোকস। টেস্টে অতীতে বিশ্বব্যাপী সর্বমোট ১১বার এমন সফলতা অর্জন করেছে ক্রিকেটাররা। সর্বশেষ ২০১৭-১৮ মৌসুমে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এই নিউল্যান্ডসেই পাঁচ ক্যাচের রেকর্ড বইয়ে নাম লিখিয়েছিলেন। তবে আগের কেউই একই জায়গায় দাঁড়িয়ে এই কীর্তি গড়তে পারেননি

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews