ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হল ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসব Logo ইআইআর প্রকল্পের বহুমুখী সুফল সরকারের খাল খনন কর্মসূচির কার্যকারিতা প্রমাণ করেছে Logo ২০২৭ সালের শেষ নাগাদ মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ শেষ হবে : যুক্তরাষ্ট্র Logo কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী Logo কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী Logo জেডআরএফ-এর বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান Logo শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী Logo কুমিল্লায় গ্যাস সংকট নিরসনে বাখরাবাদ গ্যাসের এমডি’র সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo উত্তর বাসাবো এলাকায় পাঠাগার স্থাপনের দাবি: মেধা বিকাশ ও মানবিক সমাজ গঠনের আহ্বান Logo বাণিজ্য সক্ষমতা, রপ্তানি বহুমুখীকরণ ও অবকাঠামো উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে ডব্লিউটিও

অক্টোবরের ২৫ দিনে দেশে এলো ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

প্রতিনিধির নাম :

অর্থনীতি ডেস্ক: চলতি অক্টোবর মাসের প্রথম ২৫ দিনে দেশে এসেছে ২০৩ কোটি ২৯ লাখ মার্কিন ডলার বা ২ দশমিক ০৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, মাসের এই সময় পর্যন্ত প্রতিদিন গড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৮ কোটি ১৩ লাখ ডলার। রোববার (২৬ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের প্রথম ২৫ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৪৬ লাখ ৪০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪৪ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৮ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি অর্থবছরের শুরু থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৯১৫ কোটি ৯০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ। ব্যাংকটির হিসাবে প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব করলে, অক্টোবরের প্রথম ২৫ দিনের রেমিট্যান্সের অর্থমূল্য দাঁড়ায় প্রায় ২৪ হাজার ৮০০ কোটি টাকা।

পূর্ববর্তী মাসের পরিসংখ্যানেও রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় ছিল। গত সেপ্টেম্বরে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলারের রেমিট্যান্স। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার প্রবাসী আয় দেশে এসেছে, যা ছিল বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করেন, প্রবাসীদের পাঠানো অর্থের প্রবাহ অব্যাহত থাকলে চলতি অর্থবছরেও রেমিট্যান্স নতুন রেকর্ড ছুঁতে পারে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
৪ বার পঠিত হয়েছে